শিরোনাম :
ফরিদপুরে মধুমতি নদীর ভাঙন ঠেকাতে মানববন্ধন ডুমুরিয়ায় ইউআরসি অফিসার মোসলেম আলীর বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার ও গ্রাহক হয়রানির অভিযোগ পুশবিরোধী অভিযান: ১০০ কেজি চিংড়ি জব্দ, ১০ হাজার টাকা জরিমানা দিঘলিয়ায় জমকালো আয়োজনে বন্ধুমহলের ১৬ দলীয় মিনি বারের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠিত দিঘলিয়ায় জনস্বাস্থ্য ঝুঁকিতে বসতবাড়ির মাত্র ৬ ফুট দূরে ছাদে পোল্ট্রি খামার, দুর্গন্ধ ও বর্জ্যে পরিবেশ দূষণের অভিযোগ ফরিদপুরের আলফাডাঙ্গায় পূর্ব শত্রুতার জের ধরে ১ জনকে কুপিয়ে হত্যা ৩ জন আহত সমাজের ভালো কাজে ‎যুবসমাজের প্রত্যাশা পূরণে সবসময় পাশে থাকার আশ্বাস রায়হান কবির মিল্টনের রাষ্ট্রপতির সঙ্গে ৬৪ জেলার জেলা পরিষদ প্রশাসকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত ঢাকা-রংপুর লংমার্চ সফল করতে রংপুরে ১১ দলীয় ঐক্যের প্রস্তুতি সভা অনুষ্ঠিত রূপসায় হামলার পর ঘরবাড়ি ভাঙচুর ও লুটপাট, জীবনের নিরাপত্তাহীনতায় এক পরিবার
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫২ পূর্বাহ্ন

দিঘলিয়ায় জমকালো আয়োজনে বন্ধুমহলের ১৬ দলীয় মিনি বারের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠিত

Reporter Name
Update : রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬

দিঘলিয়া প্রতিনিধি :দিঘলিয়া উপজেলার সেনহাটি ইউনিয়ন পরিষদের পার্শ্বে বালুর মাঠে বাগানবাড়ি বন্ধমহলের আয়োজনে ১৬ দলীয় মিনি বারের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার(১১ সেপ্টেম্বর) বিকাল ৪টায় ফাইনাল খেলায় অংশগ্রহণ করেন শান্ত একাদশ এবং কাজলীপাড়া একাদশ। শান্ত একাদশ ১গোলে বিজয় অর্জন করে। খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে চ্যাম্পিয়নদের হাতে পুরষ্কার তুলে দেন দিঘলিয়া উপজেলা বিএনপির সভাপতি এম সাইফুর রহমান মিন্টু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিঘলিয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রকিব মল্লিক, সেনহাটি ইউনিয়ন বিএনপির সভাপতি শেখ মোসলেম উদ্দিন, খুলনা জেলা আইনজীবী সমিতির সহ সভাপতি এ্যাড. মোঃ মোশারফ হোসেন, জেলা বিএনপির সদস্য ওহিদুজ্জামান রানা, ইউপি সদস্য শেখ আশরাফ আলী। ফাইনাল খেলার সভাপতিত্ব করেন সেনহাটি ইউনিয়ন যুবদলের আহবায়ক মোঃ সোহেল শেখ। আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোল্যা মনিরুজ্জামান, বিএনপি নেতা ফরিদ উদ্দিন, সেনহাটি ইউনিয়নের ৪নং ওয়ার্ড সভাপতি শেখ আব্দুল গনি, ৯নং ওয়ার্ড বিএনপির সভাপতি ফেরদাউস, সাধারণ সম্পাদক সৈয়দ মুনসুর আলী, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মোহাম্মদ আলী টুটুল, উপজেলা কৃষক দলের সদস্য সচিব ইফতেখার সরদার, উপজেলা মৎস দলের সদস্য সচিব সৈয়দ মোজাফফর আলী, সাংবাদিক এস এম শামীম, রানা প্রমুখ।
উল্লেখ্য, এর আগে খেলার শুভ উদ্ভোদন করেন দিঘলিয়া উপজেলা ছাত্রদলের আহবায়ক গাজী মোঃ মনিরুল ইসলাম। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক আবিদ আজাদ, সেনহাটি ইউনিয়ন ছাত্রদলের প্রচার সম্পাদক মোঃ সাজ্জাদ হোসেন, উদয়, শাকিল, রাব্বি, রহিম, মুবিন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category