শিরোনাম :
ফরিদপুরে মধুমতি নদীর ভাঙন ঠেকাতে মানববন্ধন ডুমুরিয়ায় ইউআরসি অফিসার মোসলেম আলীর বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার ও গ্রাহক হয়রানির অভিযোগ পুশবিরোধী অভিযান: ১০০ কেজি চিংড়ি জব্দ, ১০ হাজার টাকা জরিমানা দিঘলিয়ায় জমকালো আয়োজনে বন্ধুমহলের ১৬ দলীয় মিনি বারের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠিত দিঘলিয়ায় জনস্বাস্থ্য ঝুঁকিতে বসতবাড়ির মাত্র ৬ ফুট দূরে ছাদে পোল্ট্রি খামার, দুর্গন্ধ ও বর্জ্যে পরিবেশ দূষণের অভিযোগ ফরিদপুরের আলফাডাঙ্গায় পূর্ব শত্রুতার জের ধরে ১ জনকে কুপিয়ে হত্যা ৩ জন আহত সমাজের ভালো কাজে ‎যুবসমাজের প্রত্যাশা পূরণে সবসময় পাশে থাকার আশ্বাস রায়হান কবির মিল্টনের রাষ্ট্রপতির সঙ্গে ৬৪ জেলার জেলা পরিষদ প্রশাসকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত ঢাকা-রংপুর লংমার্চ সফল করতে রংপুরে ১১ দলীয় ঐক্যের প্রস্তুতি সভা অনুষ্ঠিত রূপসায় হামলার পর ঘরবাড়ি ভাঙচুর ও লুটপাট, জীবনের নিরাপত্তাহীনতায় এক পরিবার
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ১০:০০ পূর্বাহ্ন

ফরিদপুরে মধুমতি নদীর ভাঙন ঠেকাতে মানববন্ধন

Reporter Name
Update : রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬

মোহম্মদ আবুল বাশার, ফরিদপুর প্রতিনিধিঃ  ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার বুড়াইচ ইউনিয়নের চরখোলাবাড়িয়া এলাকায় মধুমতি নদীতে তীব্র ভাঙন দেখা দিয়েছে। ভাঙন থেকে শিক্ষাপ্রতিষ্ঠান, মসজিদ, সরকারি স্থাপনা ও বসতবাড়ি বাঁচাতে মানববন্ধন করেছেন স্থানীয়রা।
বৃহস্পতিবার ১০ সেপ্টেম্বর দুপুর ১২টার দিকে চরখোলাবাড়িয়া ও দিগনগর গ্রামের বাসিন্দাসহ এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এ মানববন্ধনের আয়োজন করেন।
মানববন্ধনে স্থানীয়রা বলেন, মধুমতি নদীর ভাঙনে প্রতিদিনই বসতভিটা, ফসলি জমি ও গুরুত্বপূর্ণ স্থাপনা নদীতে বিলীন হওয়ার আশঙ্কা বাড়ছে। এতে নদীর পাড়ের বাসিন্দারা চরম দুশ্চিন্তায় দিন কাটাচ্ছেন।
ভাঙনের ঝুঁকিতে থাকা স্থাপনাগুলোর মধ্যে রয়েছে চরখোলাবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, আলহেরা দাখিল মাদরাসা, স্থানীয় মসজিদ, ঈদগাহ মাঠ, গোরস্থান, মোখছেদ মোল্লা এতিমখানা, পোস্ট অফিস এবং দিগনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়। এ ছাড়া অনেক বসতবাড়ি ও বিস্তীর্ণ ফসলি জমিও ভাঙনের হুমকিতে রয়েছে।
মানববন্ধনে বক্তারা বলেন, মধুমতির ভাঙনে দিন দিন ছোট হয়ে আসছে জনবসতি। দ্রুত ব্যবস্থা না নিলে চরখোলাবাড়িয়া ও দিগনগর গ্রামের গুরুত্বপূর্ণ শিক্ষাপ্রতিষ্ঠান, মাদ্রাসা ও জনকল্যাণমূলক স্থাপনাগুলো নদীতে বিলীন হয়ে যেতে পারে। এতে শত শত পরিবার গৃহহীন হওয়ার আশঙ্কা রয়েছে।
এ সময় ভাঙন ঠেকাতে পানি উন্নয়ন বোর্ডসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত হস্তক্ষেপ চান স্থানীয়রা। পাশাপাশি ভাঙনকবলিত এলাকায় দ্রুত স্থায়ী ও টেকসই বাঁধ নির্মাণের দাবিও জানান তারা।
স্থানীয়রা বলেন, সাময়িকভাবে ভাঙন ঠেকানোর পাশাপাশি দীর্ঘমেয়াদি পরিকল্পনা নিয়ে মধুমতি নদীর তীর সংরক্ষণ করা হলে গুরুত্বপূর্ণ স্থাপনা ও বসতবাড়ি রক্ষা করা সম্ভব হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category