শিরোনাম :
ফলাফল নয়, স্বপ্নই হোক এগিয়ে যাওয়ার শক্তি—এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের শুভেচ্ছা জানিয়েছেন রায়হান কবির মিল্টনের  ‎দিনাজপুর শিক্ষাবোর্ডে আট বছরের মধ্যে পাসের হার সর্বনিম্ন, ৪৯ প্রতিষ্ঠানের সবাই ফেল জরুরি সন্ধান চাই | নিখোঁজ সংবাদ শ্রীমঙ্গলের স্কুলছাত্রী অপহরণের প্রধান আসামি নারায়ণগঞ্জে গ্রেপ্তার সাপের কামড়ে রোগির চিকিৎসায় গাফিলতির কারণে মাদ্রাসা ছাত্রীর মৃত্যুর অভিযোগ ‎বদরগঞ্জে সরকারি জমিতে ভবন নির্মাণের খবর প্রকাশের জেরে সাংবাদিকদের বিরুদ্ধে মামলা করার হুঁশিয়ারি আওয়ামী নেতার খুলনায় চাঁদার দাবিতে হুমকি, ভয়ে ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে আত্মগোপনে গেলেন ব্যবসায়ি রংপুরে আলুর বাম্পার ফলনেও কৃষকের সর্বনাশ! কেজিতে ১৪থেকে ১৬ টাকা লোকসান ২৮ অক্টোবর ট্র্যাজেডি দিবস উপলক্ষে দিঘলিয়ায় জামায়াতে ইসলামীর আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত দিঘলিয়ায় প্রকল্পের নামে অর্থ আত্মসাতের অভিযোগ
শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ০৪:৪৭ অপরাহ্ন

‎দিনাজপুর শিক্ষাবোর্ডে আট বছরের মধ্যে পাসের হার সর্বনিম্ন, ৪৯ প্রতিষ্ঠানের সবাই ফেল

Reporter Name
Update : শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬

রংপুর ব্যুরো: আঃ রাজ্জাক (রিয়াদ) 

‎দিনাজপুর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডে এইচএসসি ও সমমান পরীক্ষার পাসের হার ও জিপিএ-৫ দুটোই কমেছে। এবার পাসের হার ৪৫.৯৮ শতাংশ। মোট জিপিএ-৫ পেয়েছে ২ হাজার ৯৫৩ জন শিক্ষার্থী। গত ৮ বছরের মধ্যে এটি এই শিক্ষা বোর্ডের ইতিহাসে সর্বনিম্ন পাসের হার।শনিবার (৩১ অক্টোবর) বেলা ১১টায় দিনাজপুর শিক্ষাবোর্ডের এইচএসসি পরীক্ষার ফলাফলে চেয়ারম্যান কর্তৃক স্বাক্ষরিত পরিসংখ্যান তুলে ধরে প্রেস ব্রিফিং করেন শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর মো. বোরহান উদ্দিন।

‎

‎ফল প্রকাশ করে জানানো হয়, এবারে এই বোর্ডের অধীনে ৮টি জেলার ৬৬৮টি প্রতিষ্ঠানের মোট ১ লাখ ১১ হাজার ৭৮৭ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করেন। তাদের মধ্যে ৫১ হাজার ৩৯৮ জন পরীক্ষার্থী পাস করেছেন। মোট পাসের হার ৪৫.৯৮ শতাংশ। এবারে এই বোর্ড থেকে ২ হাজার ৯৫৩ জন জিপিএ-৫ পেয়েছেন। তাদের মধ্যে ছাত্র ১ হাজার ৩৮৩ জন এবং ছাত্রী পেয়েছেন ১ হাজার ৫৭০ জন।

‎

‎এবার শতভাগ পাস করেছেন ৬টি প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এবং ৪৯টি প্রতিষ্ঠানের কোনো শিক্ষার্থী পাস করতে পারেননি। শিক্ষাবোর্ডের পরিসংখ্যান হিসাবে গত ৮ বছরের মধ্যে ২০১৬ সালে এই বোর্ডের অধীনে ৭৪.৬৪ শতাংশ, ২০১৭ সালে ৬৫.৪৪ শতাংশ, ২০১৮ সালে ৬০.২১ শতাংশ, ২০১৯ সালে ৭১.৭৮ শতাংশ, ২০২০ সালে করোনার কারণে পরীক্ষা না হওয়ায় ১০০ শতাংশ, ২০২১ সালে সব বিভাগে তিনটি ঐচ্ছিক বিষয়ে পরীক্ষা হওয়ায় ৯২.৪৩ শতাংশ, ২০২২ সালে সব বিষয়ে পরীক্ষায় ৭৯.০৮ শতাংশ, ২০২৩ সালে ৭৪.৪৮ শতাংশ ২০২৪ সালে ৭৭.৫৬ শতাংশ ও ২০২৫ সালে ৫৭.৪৯ শতাংশ শিক্ষার্থী পাস করে।

‎

‎প্রাপ্ত ফলাফলে এবারে বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা ভালো করেছে। বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের পাসের হার ৬৬.৭৭ শতাংশ, মানবিক বিভাগের শিক্ষার্থীদের পাশের হার ৩৯.৯৩ শতাংশ এবং ব্যবসায় শিক্ষা বিভাগের পাসের হার ৩৫.৭৩ শতাংশ। এর মধ্যে ছেলেরা ৪১.৩১ শতাংশ এবং মেয়েরা ৫০.২৬ শতাংশ পাস করেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category