শিরোনাম :
এস এফ ট্রাভেলসের চেয়ারম্যানের বিরুদ্ধে কোটি টাকার হজ্ব প্রতারণার অভিযোগ, থানায় অভিযোগ দায়ের ভূরুঙ্গামারী থানার নতুন ওসি এম. আর. সাঈদ, সাংবাদিকদের সহযোগিতা কামনা ‎মাদক-জুয়া নির্মূলে দলমত-নির্বিশেষে ঐক্যের ডাক দিলেন অ্যাডভোকেট গোলাম রছুল বকুল দিঘলিয়ায় জামায়াতে ইসলামীর প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি ও নেতাকর্মীদের বাড়িতে হামলা-ভাঙচুরের প্রতিবাদ ‎রংপুরের তারাগঞ্জে অবৈধভাবে মজুত ১১৭ বস্তা সার জব্দ, ৩০ হাজার টাকা জরিমানা প্রধানমন্ত্রীর খুলনায় আগমনকে স্বাগত জানিয়ে জেলা তাঁতি দলের সমাবেশ ও বর্ণাঢ্য র‍্যালি করেছে বটিয়াঘাটায় পূর্বে সম্পূর্ণ বিক্রিত জমি পুনরায় দলিল করতে এসে দাতা-কে হাতেনাতে আটক বদরগঞ্জে চৌধুরী ফাউন্ডেশনের উদ্যোগে বিনামূল্যে চিকিৎসাসেবা পেলেন শতাধিক মানুষ মোরেলগঞ্জে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ সিজন-২ উদ্বোধন উপলক্ষে প্রস্তুতি নড়াইলে চাচাতো ভাইকে কুপিয়ে খুন এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৯:৫৮ অপরাহ্ন

ভূরুঙ্গামারী থানার নতুন ওসি এম. আর. সাঈদ, সাংবাদিকদের সহযোগিতা কামনা

Reporter Name
Update : শুক্রবার, ৬ নভেম্বর, ২০২৬

 

ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি: কুড়িগ্রামের ভূরুঙ্গামারী থানার নতুন অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে যোগদান করেছেন এম. আর. সাঈদ। গত ৫ নভেম্বর ২০২৬ তারিখ অপরাহ্নে তিনি আনুষ্ঠানিকভাবে ভূরুঙ্গামারী থানায় দায়িত্বভার গ্রহণ করেন।

এর আগে তিনি কুড়িগ্রাম জেলার ঢুষমারা থানায় কর্মরত ছিলেন। তাঁর নিজ জেলা গাইবান্ধা।

নতুন কর্মস্থলে যোগদানের পর নবাগত ওসি এম. আর. সাঈদ ভূরুঙ্গামারী থানা মিডিয়া হোয়াটসঅ্যাপ গ্রুপে স্থানীয় সাংবাদিকদের উদ্দেশে এক শুভেচ্ছা ও পরিচিতিমূলক বার্তা প্রকাশ করেন। বার্তায় তিনি নিজের সংক্ষিপ্ত পরিচয় তুলে ধরার পাশাপাশি ভূরুঙ্গামারী থানা এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখা এবং জননিরাপত্তা নিশ্চিত করতে তাঁর দৃঢ় প্রত্যয়ের কথা জানান।

এ সময় তিনি দায়িত্ব পালনে স্থানীয় সাংবাদিকদের সার্বিক সহযোগিতা ও আন্তরিক সমর্থন কামনা করেন। পুলিশ ও সাংবাদিকদের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য, পেশাগত সহযোগিতা এবং সমন্বয়ের মাধ্যমে এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত করতে কাজ করার প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।

এদিকে, ভূরুঙ্গামারী থানায় নবাগত ওসি এম. আর. সাঈদের যোগদানকে স্বাগত জানিয়েছেন স্থানীয় সাংবাদিক মহল। তাঁরা তাঁর নতুন কর্মস্থলে দায়িত্ব পালনের সাফল্য, পেশাগত দক্ষতা ও সার্বিক মঙ্গল কামনা করেন। একই সঙ্গে এলাকার আইনশৃঙ্খলা রক্ষা, অপরাধ দমন এবং জনবান্ধব পুলিশিং কার্যক্রমে তাঁর ইতিবাচক ভূমিকা প্রত্যাশা করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category