শিরোনাম :
খুলনায় র‍্যাবের অভিযানে ২টি বিদেশি পিস্তল সহ বি- কোম্পানি ৩ জন গ্রেপ্তার ‎রংপুরে পুরুষের চেয়ে নারীর সংখ্যা বেশি মোরেলগঞ্জে গাছে ঝুলতে থাকা মরদেহ উদ্ধার বাগেরহাটে মোরেলগঞ্জে সেপটি ট্যাংকির দেয়াল ধসে শ্রমিক নিহত বদরগঞ্জে মাকে মারধর করে ঘর থেকে তাড়িয়ে দিলেন ছেলে,থানায় অভিযোগ।  ইসলামী আন্দোলন রংপুর মহানগরের সহ-সভাপতি হলেন মুফতি সালেহ আহমাদ মুহিত ‎বদরগঞ্জে ইউপি নির্বাচন ঘিরে ভোটের আগে মাঠ গরম, চেয়ারম্যান প্রার্থীদের দৌড়ঝাঁপ শুরু ‎ বদরগঞ্জে পাওনা টাকা চাওয়ায় এক যুবককে পিটিয়ে জখম অভিযোগ।  মোরেলগঞ্জ সদর ইউনিয়নে কোডেক এর সংলাপ অনুষ্ঠিত ‎বদরগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে হামসহ সংক্রামক রোগ মোকাবেলা বিষয়ে ওরিয়েন্টেশন সভা অনুষ্ঠিত 
সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৪:৪৫ পূর্বাহ্ন
/ চট্টগ্রাম
কামাল মজুমদারের উদ্যোগে তারেক রহমানের বৃক্ষরোপণ কর্মসূচি উপলক্ষে হাজীগঞ্জে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ ও বৃক্ষরোপণ মারুফ হাসানের ক্যামেরা চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার ৩নং কালোচোঁ উত্তর ইউনিয়ন চেয়ারম্যান পদপ্রার্থী ও ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. কামাল হোসেন মজুমদারের উদ্যোগ ও অর্থায়নে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে রাজাপুর সিদ্দিকিয়া ইসলামীয়া দাখিল মাদ্রাসায় শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। কর্মসূচিতে মাদ্রাসা প্রাঙ্গণে বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়। পাশাপাশি শিক্ষার্থীদের হাতে গাছের চারা তুলে দিয়ে পরিবেশ সংরক্ষণ, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং সবুজ বাংলাদেশ গড়ে তুলতে সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানানো হয়। এ সময় উপস্থিত ছিলেন হাজীগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. জসিম উদ্দিন মজুমদার, ৩নং কালোচোঁ উত্তর ইউনিয়ন বিএনপির সদস্য মো. আবুল কালাম আজাদ, ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. লিয়াকত, ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. জুলহাস পাটোয়ারী, সাবেক সহ-সাধারণ সম্পাদক মো. জসিম মিজি, ইউনিয়ন যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মো. মানিক মেম্বার, ৩নং ওয়ার্ড বিএনপির সভাপতি মো. মিজান খান, ৩নং ওয়ার্ড যুবদলের সাবেক সভাপতি মো. সবুজ বেপারী, বিএনপির সদস্য হাজী বাবুল, ১নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. খোকন মজুমদার, ৫নং ওয়ার্ড বিএনপির সেক্রেটারি মো. ইব্রাহীম খলিল, ১নং ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক মো. শামীম হোসেন, স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি মো. এমদাদ হোসেন ও নবির হোসেন, স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মো. আব্দুল মালেক ও আবু তাহের এবং ছাত্রদল নেতা রাকিব, মো. মেহেদী, মো. সাব্বির, মো. সাহেদ ও মো. রাজুসহ স্থানীয় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। অনুষ্ঠানে বক্তারা বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সবুজ বাংলাদেশ গড়ে তুলতে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। শিক্ষার্থীদের ছোটবেলা থেকেই বৃক্ষরোপণ ও পরিবেশ সংরক্ষণে উদ্বুদ্ধ করার লক্ষ্যেই এ ধরনের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। কর্মসূচিতে শিক্ষক, শিক্ষার্থী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও এলাকাবাসীর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো আয়োজন প্রাণবন্ত হয়ে ওঠে।
চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার ৩নং কালোচোঁ উত্তর ইউনিয়ন চেয়ারম্যান পদপ্রার্থী ও ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. কামাল হোসেন মজুমদারের<span;> উদ্যোগ ও অর্থায়নে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে
মোঃ কাউছার পাটোয়ারী নিজস্ব প্রতিবেদক///চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার ১ নং রাজারগাঁও ইউনিয়নের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান ‘৪ নং উত্তর পশ্চিম রাজারগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়’-এর নতুন ব্যবস্থাপনা কমিটি গঠিত হয়েছে। বিশিষ্ট সমাজসেবক ও
চাঁদপুরের হাজীগঞ্জে সোনালী লাইফ ইন্স্যুরেন্স পিএলসির উদ্যোগে মরণোত্তর বীমা দাবির চেক প্রদান ও গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৮ জুলাই) সকাল ১১টায় হাজীগঞ্জ পশ্চিম বাজারস্থ নিউ শেরাটন হোটেলের দ্বিতীয় তলায়
হাজীগঞ্জ প্রতিনিধি (চাঁদপুর) ;চাঁদপুরের হাজীগঞ্জ পৌরসভাধীন ৮নং ওয়ার্ড টোরাগড় গ্রামের স্বর্ণকলি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি হয়েছেন, সাংবাদিক মোহাম্মদ হাবীব উল্যাহ্। গত ৭ জুলাই (মঙ্গলবার) বিদ্যালয়ের ১১ সদস্য বিশিষ্ট ব্যবস্থাপনা কমিটির
নিজস্ব প্রতিবেদক,রংপুর।।  বাংলাদেশ যুব অধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটির নতুন নেতৃত্ব ঘোষণা করা হয়েছে। আগামী দুই বছরের জন্য গঠিত এ কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন নাদিম হাসান এবং সাধারণ সম্পাদক হয়েছেন
­নিজস্ব প্রতিবেদক,,জেলার জনপ্রিয় শীর্ষস্থানীয় সংবাদপত্র দৈনিক চাঁদপুর প্রবাহ-এর গৌরবময় ২৫ বছর পূর্তি উদযাপন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে দীর্ঘদিনের নিষ্ঠাবান মাঠপর্যায়ের নিজস্ব প্রতিবেদক ও আইনজীবী অ্যাডভোকেট জহিরুল ইসলাম-কে সম্মাননা স্মারক প্রদান করা
শাখাওয়াত হোসেন শামীম: জেলার জনপ্রিয় ও শীর্ষস্থানীয় দৈনিক চাঁদপুর প্রবাহ পত্রিকার গৌরবময় ২৫ বছর পূর্তি উদযাপন উপলক্ষে আয়োজিত বর্ণাঢ্য অনুষ্ঠানে দীর্ঘদিনের নিষ্ঠাবান মাঠপর্যায়ের নিজস্ব প্রতিনিধি হিসেবে দায়িত্বশীল সাংবাদিকতার স্বীকৃতিস্বরূপ সম্মাননা