শিরোনাম :
মগরাহাটে পুলিশের বড় সাফল্য জে.পি. নাড্ডার গাড়িতে হামলার মামলায় গ্রেফতার প্রধানের স্বামী, ৬ দিনের পুলিশ হেফাজত কাঠালিয়ায় উপসহকারী কৃষি কর্মকর্তার বসতঘরের সীমানা প্রাচীর ভাঙচুরের অভিযোগ নড়াইল সদর থানা পুলিশের অভিযানে দেশীয় অস্ত্রসহ ১১ জন গ্রেপ্তার বদরগঞ্জের গোপীনাথপুরে মাদকবিরোধী প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত খুলনা-৪ আসনে জনগণের সেবায় দপ্তর সচিব ও সহকারী দপ্তর সচিব নিয়োগ কালীগঞ্জে বিএনপির নেতৃবৃন্দের সঙ্গে এমপি মিলনের মতবিনিময় সামাজিক যোগাযোগমাধ্যমে শালীনতা ও গঠনমূলক সমালোচনার আহ্বান মোরেলগঞ্জে শান্তি ও সম্প্রীতি রক্ষায় পিএফজি-এর ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত গভীর রাতে বাড়িতে ঢুকে মারধর, ভয় দেখিয়ে ৪৮ হাজার ৩০০ টাকা হাতিয়ে নেয়ায় থানায় অভিযোগ দৈনিক ইবি নিউজের ৫৭ হাজার ফলোয়ার পূর্তি উপলক্ষে কেক কেটে উৎযাপন করলো ইবি পরিবার জয়নগরে বিজেপির বুথ সভাপতিকে মারধরের অভিযোগ, তৃণমূলের বিরুদ্ধে উঠল গুরুতর অভিযোগ
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪৭ অপরাহ্ন

দৈনিক চাঁদপুর প্রবাহের সম্মাননা পেলেন সাংবাদিক মোহাম্মদ মেহেদি হাছান সর্দার

Reporter Name
Update : শুক্রবার, ১৭ জুলাই, ২০২৬

শাখাওয়াত হোসেন শামীম: জেলার জনপ্রিয় ও শীর্ষস্থানীয় দৈনিক চাঁদপুর প্রবাহ পত্রিকার গৌরবময় ২৫ বছর পূর্তি উদযাপন উপলক্ষে আয়োজিত বর্ণাঢ্য অনুষ্ঠানে দীর্ঘদিনের নিষ্ঠাবান মাঠপর্যায়ের নিজস্ব প্রতিনিধি হিসেবে দায়িত্বশীল সাংবাদিকতার স্বীকৃতিস্বরূপ সম্মাননা স্মারক লাভ করেছেন হাজীগঞ্জ প্রেসক্লাবের সহ-সভাপতি ও সাংবাদিক মোহাম্মদ মেহেদি হাছান সর্দার

শুক্রবার (১৭ জুলাই) বিকেলে চাঁদপুর প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে তাঁর হাতে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়। দীর্ঘদিন ধরে বস্তুনিষ্ঠ, দায়িত্বশীল ও পেশাদার সাংবাদিকতার মাধ্যমে সংবাদ সংগ্রহ, পরিবেশন এবং গণমাধ্যমে গুরুত্বপূর্ণ অবদান রাখার স্বীকৃতিস্বরূপ তাঁকে এ সম্মাননায় ভূষিত করা হয়।

অনুষ্ঠানে বক্তারা বলেন, জেলার গণমাধ্যম অঙ্গনে মোহাম্মদ মেহেদি হাছান সর্দার এর

অবদান অত্যন্ত প্রশংসনীয়। পেশাগত সততা, নিরপেক্ষতা ও দায়িত্ববোধের সঙ্গে তিনি দীর্ঘ সময় ধরে সাংবাদিকতা করে আসছেন। তাঁর কর্মনিষ্ঠা ও পেশাদারিত্ব নতুন প্রজন্মের সাংবাদিকদের জন্য অনুকরণীয় দৃষ্টান্ত হয়ে থাকবে।

সম্মাননা গ্রহণ শেষে মোহাম্মদ মেহেদি হাছান সর্দার দৈনিক চাঁদপুর প্রবাহ পরিবারের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, “এই সম্মাননা আমাকে আরও দায়িত্বশীলভাবে কাজ করতে অনুপ্রাণিত করবে। ভবিষ্যতেও আইন পেশার পাশাপাশি বস্তুনিষ্ঠ, সত্যনিষ্ঠ ও জনকল্যাণমুখী সাংবাদিকতা অব্যাহত রেখে মানুষের পাশে থাকার চেষ্টা করব।”

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য শেখ ফরিদ আহমেদ মানিক। এছাড়াও উপস্থিত ছিলেন দৈনিক চাঁদপুর প্রবাহের সম্পাদক ও প্রকাশক, জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক, সুধীজন, বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং আমন্ত্রিত অতিথিরা।

দৈনিক চাঁদপুর প্রবাহের ২৫ বছর পূর্তি উপলক্ষে জেলার বিভিন্ন পর্যায়ে সাংবাদিকতা, সমাজসেবা ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে বিশেষ অবদান রাখা বিশিষ্ট ব্যক্তিদের সম্মাননা প্রদান করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category