শিরোনাম :
ডুমুরিয়া উপজেলায় বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশের মধ্য দিয়ে ‘জাতীয় নিরাপদ সড়ক দিবস’ উদযাপিত দিঘলিয়ায় শারদীয় দুর্গাপূজার বিজয়া দশমী আজ, মন্দিরে মন্দিরে শেষ মুহূর্তের আয়োজন পানি কচুর সাফল্য ছাড়িয়ে ডুমুরিয়ার নিউটন মন্ডল এখন লেবুর কলম তৈরিতে সফল: অনুকরণীয় দৃষ্টান্ত বদরগঞ্জ মহিলা কলেজ সরকারীকরণের লক্ষ্যে সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ ঘোড়া জবাই করে মাংস বিক্রির চেষ্টা: ডুমুরিয়ায় ৩ মাসের কারাদণ্ডসহ র্যাব-৬ এর হাতে ১ জন আটক দিঘলিয়ায় সেনহাটি ইউনিয়ন জামায়াতে ইসলামী আয়োজিত কর্মী সন্মেলনে অধ্যক্ষ মাওঃ কবিরুল ইসলাম ‎রংপুরে দোলনচাঁপা আন্ত নগর ট্রেনের একটি বগি লাইনচ্যুত, চালক-গার্ডকে মারধর ‎ফেসবুকে রায়হান কবির মিল্টনকে নিয়ে কটূক্তির অভিযোগ, সাইবার আইনে মামলার হুঁশিয়ারি মৌলভীবাজারে বিদেশ পাঠানো নামে প্রতারণা ও টাকা আত্মসাতের প্রতিবাদে সংবাদ সম্মেলন ‎যাঁরা থাকেন আড়ালে, তাঁরাই হলেন অনুষ্ঠানের অতিথি–ভ্যানচালক জুতা মেরামতকারী-ঝালমুড়ি বিক্রেতা 
রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০২:৪২ পূর্বাহ্ন

‎বদরগঞ্জের গোপীনাথপুরে মাদক ব্যবসার বিরুদ্ধে ফুঁসে উঠেছে এলাকাবাসী: থানায় লিখিত অভিযোগ

Reporter Name
Update : মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬

রংপুর ব্যুরো: আঃ রাজ্জাক (রিয়াদ)
‎
‎রংপুরের বদরগঞ্জ উপজেলার ৭নং গোপীনাথপুর ইউনিয়নে মাদক ব্যবসার ভয়াবহ বিস্তার এবং যুবসমাজ ধ্বংসের প্রতিবাদে ফুঁসে উঠেছে স্থানীয় এলাকাবাসী। মাদক সিন্ডিকেটের হাত থেকে তরুণ প্রজন্মকে বাঁচাতে এবং এলাকায় শান্তিশৃঙ্খলা ফিরিয়ে আনার দাবিতে এবার সরাসরি থানা পুলিশের দ্বারস্থ হয়েছেন তারা। গতকাল ৭ সেপ্টেম্বর এলাকার সর্বস্তরের মানুষের গণস্বাক্ষর সংবলিত একটি লিখিত অভিযোগ বদরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) বরাবর দিয়েছে। অভিযোগ সূত্রে জানা যায়, গোপীনাথপুর ইউনিয়নের ৬নং ওয়ার্ডের মৌয়াগাছ হিন্দুপাড়া এলাকার মৃত সুধীর চন্দ্র রায়ের ছেলে শ্রী সুধাংশু চন্দ্র রায় (৪২) দীর্ঘ ১ যুগ ধরে এলাকায় প্রকাশ্যে মাদক ব্যবসা চালিয়ে আসছেন। এই মাদক সিন্ডিকেটের অন্যতম সহযোগী ও ‘সেল্টার’ হিসেবে কাজ করছেন মুচিরহাট এলাকার মোঃ আবেদ আলী (৫৫)। এই দুই জনের প্রত্যক্ষ মদদে এলাকায় ফেনসিডিল, ইয়াবা, গাঁজাসহ বিভিন্ন মরণঘাতী মাদক দ্রব্যের রমরমা ব্যবসা চলছে। ফলে এলাকার স্কুল-কলেজগামী ছাত্র ও উদীয়মান যুবসমাজ দিন দিন ধ্বংসের মুখে পতিত হচ্ছে। একই সাথে এলাকায় চুরি ও ছিনতাইয়ের মতো অপরাধ আশঙ্কাজনক হারে বৃদ্ধি পেয়েছে।
‎
‎স্থানীয় বাসিন্দারা জানান, ইতিপূর্বে গত বছরের ১৬ অক্টোবর মাদকসহ সুধাংশুকে হাতেনাতে আটক করেছিল এলাকাবাসী। সে সময় সে আর কখনো মাদক ব্যবসা করবে না এবং ভালো পথে চলবে বলে ক্ষমা চায় ও মুচলেকা দেয়। তার এই আশ্বাসে এলাকাবাসী সে যাত্রায় তাকে ছেড়ে দিলেও কিছুদিন পর সে আবারও পুরোনো অপরাধ চক্র সক্রিয় করে তোলে। বর্তমানে সিন্ডিকেটের মাধ্যমে সে আরও বেপরোয়া হয়ে উঠেছে। এলাকাবাসীর অভিযোগ, এই মাদক ব্যবসার প্রতিবাদ করলে বা বাধা দিলে বিবাদী ও তাদের সহযোগীরা সাধারণ মানুষকে নানা রকম ভয়ভীতি, প্রাণনাশের হুমকি এবং মিথ্যা মামলায় জড়িয়ে দেওয়ার ভয় দেখাচ্ছে। ফলে বর্তমানে চরম নিরাপত্তাহীনতার মধ্যে দিন কাটাচ্ছেন স্থানীয় বাসিন্দারা। মাদক চক্রের কবল থেকে এলাকাকে মুক্ত করতে এবং জড়িতদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনতে বদরগঞ্জ থানা পুলিশের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন ভুক্তভোগী এলাকাবাসী।
‎
‎এ বিষয়ে অভিযুক্ত আবেদ আলী বলেন, তারা এলাকায় মব, কিশোর গ্যাং তৈরি করার চেষ্টা করছে। এমনকি তাদের সাথে কয়েকজন ছেলে আছে তারাও মাদক সেবন করে। তারা তার পরিবারকে বিভিন্ন ধরনের হুমকি ধামকি দিচ্ছেন। আবেদ আলী বলেন তারা সুধাংশু চন্দ্র রায়ের বাড়ি ঘর জ্বালিয়ে দেয়ার কথা বলেছে। যা এলাকায় একটা ভয়ের ত্রাস তৈরি করেছে। একজন মাদক ব্যবসায়ী হোক আর যে ধরনের লোক হোক সে যদি ভালো হতে চায় তাকে সুযোগ দেয়া দরকার। সুধাংশু চন্দ্র রায়ের মাদক বিক্রির কথা অভিযুক্ত আবেদ আলী কে বললে তিনি বলেন সে যদি মাদক ছাড়ার সুযোগ দেয়ার পরও সে যদি পুনরায় মাদক ক্রয় বিক্রয় এবং সেবন করেন আমি তাকে নিজেই আইনের হাতে তুলে দেব। পূর্বে মুছলেখার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, কই আমিও তো এলাকার গণ্যমান্য ব্যক্তি আমাকে তো বলে নেই তারা, তারা এটা কিভাবে কি করেছে আমি জানিনা। এ বিষয়ে বদরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) হাসান জাহিদ সরকার জানান, মাদকের বিরুদ্ধে পুলিশের অবস্থান সবসময়ই ‘জিরো টলারেন্স’। এলাকাবাসীর লিখিত অভিযোগটি পেয়েছি। তদন্ত সাপেক্ষে অপরাধীদের বিরুদ্ধে অতি দ্রুত কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
‎
‎


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category