শিরোনাম :
নিউইয়র্কে প্রধানমন্ত্রী তারেক রহমানের আগমন ঘিরে নেতাকর্মীদের উল্লাস পাইকগাছায় ফ্রি চক্ষু ক্যাম্প, পরীক্ষা প্রায় এক হাজার ছানি অপারেশনের জন্য বাছাই ৮০ জন কাপ্তাইয়ে ২৫ ফরেস্ট গার্ডের সপ্তাহব্যাপী বেসিক ফরেস্ট্রি প্রশিক্ষণ শুরু জাকের মঞ্জিল দরবার শরীফে আসন্ন মহা পবিত্র উরস শরীফ ২০২৭ দাওয়াতী জলসা অনুষ্ঠিত মগরাহাটে পুলিশের বড় সাফল্য জে.পি. নাড্ডার গাড়িতে হামলার মামলায় গ্রেফতার প্রধানের স্বামী, ৬ দিনের পুলিশ হেফাজত কাঠালিয়ায় উপসহকারী কৃষি কর্মকর্তার বসতঘরের সীমানা প্রাচীর ভাঙচুরের অভিযোগ নড়াইল সদর থানা পুলিশের অভিযানে দেশীয় অস্ত্রসহ ১১ জন গ্রেপ্তার বদরগঞ্জের গোপীনাথপুরে মাদকবিরোধী প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত খুলনা-৪ আসনে জনগণের সেবায় দপ্তর সচিব ও সহকারী দপ্তর সচিব নিয়োগ কালীগঞ্জে বিএনপির নেতৃবৃন্দের সঙ্গে এমপি মিলনের মতবিনিময় সামাজিক যোগাযোগমাধ্যমে শালীনতা ও গঠনমূলক সমালোচনার আহ্বান
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪৬ অপরাহ্ন

মোরেলগঞ্জ বলইবুনিয়ায় কোডেকের সংলাপ অনুষ্ঠিত 

Reporter Name
Update : রবিবার, ১৬ আগস্ট, ২০২৬

কলি আক্তার,দৈনিক ইবি নিউজ :
বাগেরহাটের মোরেলগঞ্জে বেসরকারি সংস্থা কোডেক এর আয়োজনে মোরেলগঞ্জ বলইবুনিয়া সংলাপ অনুষ্ঠিত। (১৬ আগষ্ট) রবিবার বিকেল ২ টায় মোরেলগঞ্জ  উপজেলার বলইবুনিয়া ইউনিয়ন পরিষদে এ সংলাপ অনুষ্ঠিত হয়। কোডেক -এনগেজ প্রকল্পের আওতায় এবং ইউরোপীয় ইউনিয়নের অর্থায়নে ও নেটজ বাংলাদেশ এর কারিগরি সহায়তায় আয়োজিত সংলাপে উপস্থিত ছিলেন ইউপি সদস্যরা ও ইউনিয়ন সচিব এবং ইউনিয়ন সিএসও (CSO) সদস্যবৃন্দ। সংলাপটি পরিচালনা ও সমন্বয়ের দায়িত্বে ছিলেন কোডেক এর এরিয়া অফিসার অজিফা নীলা এবং এফএফ কামনা রায়। সংলাপে এলাকার বিদ্যমান বিভিন্ন সমস্যা অগ্রাধিকার ভিত্তিতে বিস্তারিতভাবে আলোচনা করা হয়। যার মধ্যে ছিলো পারিবারিক  সমস্যা নিরাপদ পানির সংকট ও টিউবওয়েল ব্যবহারের সমস্যা নিয়ে আলোচনা এবং সমাধানের পথ নির্ধারণের প্রস্তাব দেওয়া।
এছাড়া খাল দখল ও নেট জাল ব্যবহারের কারণে জলাবদ্ধতা, খাল দখল ও কচুরিপানা জমে পানি প্রবাহ বাধাগ্রস্ত হওয়া এবং মৎস্য আহরণে জাল ব্যবহারের প্রভাব, মাদক ও বাল্যবিবাহ সমস্যা সমাজে মাদকাসক্তি বৃদ্ধি ও বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতা ও কার্যকর উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করা হয়।
এবং প্রতিটি সমস্যার সমাধানে পৃথক পৃথক কমিটি গঠন করে সিএসও সদস্যদের মধ্যে দায়িত্ব ভাগ করে দেওয়া হয়, যাতে তারা নির্ধারিত বিষয়ে কার্যকর ভূমিকা রাখতে পারেন।সংলাপে উপস্থিত  অন্যান্য অতিথিরা মতামত প্রদান করেন যে, এটি একটি ইতিবাচক ও সময়োপযোগী উদ্যোগ। যার গঠিত কমিটিগুলো সক্রিয়ভাবে কাজ করলে স্থানীয় সমস্যাগুলো দ্রুত সমাধান সম্ভব বলে এ উদ্যোগকে স্বাগত জানান এবং সহযোগিতার আশ্বাস প্রদান করেন। সংলাপে ১১ জন নারী এবং ১৪ জন পুরুষ মিলিয়ে মোট ২৫ জন প্রতিনিধি অংশ গ্রহন করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category