শিরোনাম :
লবণচরার চাঞ্চল্যকর ডাবল মার্ডার: মঞ্জুরুল হত্যা মামলার আসামি কদর ও ফারুক গ্রেপ্তার খুলনার রূপসায় অধ্যক্ষ খান আলমগীর কবিরের মৃত্যুবার্ষিকীতে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত  লোহানীপাড়ায় অসহায় এক পরিবার কে ভ্যান দিলেন: রায়হান কবির মিল্টন প্রাইম মিনিস্টার গোল্ডকাপ উপলক্ষে রূপসায় ক্রীড়া সামগ্রী বিতরণ ‎বাড়ির ছাদে ইয়াবা সেবনে বাধা দেওয়ায় গণপতিসহ চারজনকে হত্যা: আটক ২ ‎ ‎রংপুরে ৪ খুন: বিদ্যুৎ-বিচ্ছিন্ন ছিল বাড়ির, চাঁদাবাজি-ডাকাতির সন্দেহ, আটক ২ ‎ডাকাতির ঘটনা থেকে সংঘটিত হত্যাকাণ্ড, ঘটনাস্থল পরিদর্শন করে ধারণা সিআইডির ‎রংপুরে তালাবদ্ধ বাড়ি থেকে চারজনের মরদেহ উদ্ধার শিক্ষা, নৈতিকতা ও প্রযুক্তির সঠিক ব্যবহারে গড়ে উঠবে মেধাবী প্রজন্ম: এটিএম আজহারুল ইসলাম রূপসায় উপজেলা ইজিবাইক মালিক এবং শ্রমিক সমিতির জরুরী সভা অনুষ্ঠিত
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ১২:১০ অপরাহ্ন

হাজীগঞ্জে ব্যবসায়ীর বসতঘরে দুর্ধর্ষ চুরির অভিযোগ, নগদ টাকা ও স্বর্ণালঙ্কার লুটের দাবি

Reporter Name
Update : শনিবার, ২৫ জুলাই, ২০২৬

শাখাওয়াত হোসেন শামীম, হাজীগঞ্জ (চাঁদপুর) প্রতিনিধি:
চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার ১০ নম্বর গন্ধর্ব্যপুর দক্ষিণ ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের ভাউড়পাড় (আইছের বাড়ি) এলাকায় এক ব্যবসায়ীর বসতঘরে গভীর রাতে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় নগদ ২ লাখ ৫০ হাজার টাকা এবং প্রায় ৬ ভরি স্বর্ণালঙ্কার লুট হয়েছে বলে দাবি করেছেন ভুক্তভোগী।
ভুক্তভোগী ব্যবসায়ী বাবুল (৬০) জানান, তিনি ব্যবসায়িক প্রয়োজনে অধিকাংশ সময় ঢাকায় অবস্থান করেন। গত ২০ জুলাই তার স্ত্রী অসুস্থ হয়ে চিকিৎসার জন্য মেয়ের বাসায় চলে গেলে বাড়িটি ফাঁকা ছিল। এই সুযোগে গত ২৩ জুলাই দিবাগত রাত আনুমানিক ৩টার দিকে দুর্বৃত্তরা বসতঘরের মূল ফটকের তালা ভেঙে ভেতরে প্রবেশ করে।
অভিযোগে বলা হয়েছে, চোরেরা ঘরের স্টিলের আলমারির তালা ভেঙে সেখানে থাকা নগদ ২ লাখ ৫০ হাজার টাকা ও প্রায় ৬ ভরি স্বর্ণালঙ্কার নিয়ে যায়। এছাড়া ঘরের বিভিন্ন কক্ষ তছনছ করে আরও মূল্যবান মালামাল খোঁজার চেষ্টা চালায়। পরদিন সকালে ঘটনাটি জানতে পেরে পরিবারের সদস্যরা ঘরে এসে চুরির বিষয়টি নিশ্চিত হন।
এ ঘটনায় ভুক্তভোগী হাজীগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। তিনি ঘটনার সুষ্ঠু তদন্ত, চোরদের দ্রুত শনাক্ত এবং লুট হওয়া মালামাল উদ্ধারের পাশাপাশি জড়িতদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
এ বিষয়ে হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুল মান্নান বলেন, “এ ঘটনায় লিখিত অভিযোগ পাওয়া গেলে বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category