মোহম্মদ আবুল বাশার, ফরিদপুর প্রতিনিধিঃ ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’২০২৬ পালন করেছে আলফাডাঙ্গা উপজেলা ও পৌর বিএনপি।
এ উপলক্ষ্যে শনিবার দুপুর থেকে আলফাডাঙ্গা আরিফুজ্জামান (মডেল) পাইলট সরকারী উচ্চ বিদ্যালয় মাঠে জড়ো হয় দলীয় নেতাকর্মীরা। বিকাল ৩ ঘটিকায় সেখান থেকে একটি র্যালী পৌরসদর বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা বিএনপি’র দলীয় কার্যালয়ে গিয়ে আলোচনা সভায় অংশ নেয়।
উপজেলা বিএনপি’র সভাপতি আব্দুল মান্নান মিয়া আব্বাসের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক নুর জামান খসরুর সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন, পৌর বিএনপির সভাপতি মোঃ রবিউল হক রিপন, সাধারন সম্পাদক হাসিবুল হাসান, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক আহমেদ সিকদার, সাংগঠনিক সম্পাদক মোঃ মনিরুজ্জামান মনির, পৌর বিএনপির যুগ্ম সম্পাদক আমিনুর রহমান, দপ্তর সম্পাদক ফারুক হোসেন কাজল, যুবদল নেতা কামরুল ইসলাম দাউদ, সাবেক ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আক্তার হোসেন লাভলুসহ বিএনপি অঙ্গ সংগঠনের নেতাকর্মীবৃন্দ।