শিরোনাম :
গনতন্ত্রের রাজকন্যার জন্ম শহীদ জিয়ার গড়া বিএনপিতে এই দলেই গনতন্ত্র সুরক্ষা ড.কাজী মনির বদরগঞ্জে ১৫০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুই মাদক কারবারি গ্রেফতার, জব্দ মোটরসাইকেল খুলনার বটিয়াঘাটার মেয়ে বেদবতী মিস্ত্রী মহম্মদপুরে নতুন উপজেলা নির্বাহী অফিসার (UNO) হিসেবে যোগদান  মোরেলগঞ্জে মাদকের বিরুদ্ধে  জামায়াতের স্বারকলিপি ইউএন ও ওসির দপ্তরে মোরেলগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে মশক নিধন ও পরিচ্ছন্নতা অভিযান শুরু মোরেলগঞ্জে জিয়া মঞ্চের উদ্যোগে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকী ও দোয়া অনুষ্ঠান  মেয়াদ শেষের ৮ বছর পরও বহাল সভাপতি-সাধারণ সম্পাদক ‎মিঠাপুকুরে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে এক জামায়াত নেতাকে দল থেকে অব্যাহতি ‎ ‎ হাজীগঞ্জে সম্পত্তির দাবিতে দাদী শাশুড়ির লাশ দাফন আটকে দিলেন নাতিন জামাই রূপসার মিল্কী দেয়াড়ায় মরহুম মোঃ লাবু শেখের স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত
রবিবার, ০৭ জুন ২০২৬, ১২:২৯ পূর্বাহ্ন

খুলনার বটিয়াঘাটার মেয়ে বেদবতী মিস্ত্রী মহম্মদপুরে নতুন উপজেলা নির্বাহী অফিসার (UNO) হিসেবে যোগদান 

Reporter Name
Update : শনিবার, ৬ জুন, ২০২৬

রিপন রায়(খুলনা বটিয়াঘাটা প্রতিনিধি)

​খুলনা বিভাগীয় কমিশনারের কার্যালয়ের (মাঠ প্রশাসন শাখা) গত ১৮ মে সোমবার এক প্রজ্ঞাপনে বিসিএস (প্রশাসন) ক্যাডারের দক্ষ কর্মকর্তা খুলনার বটিয়াঘাটার মেয়ে বেদবতী মিস্ত্রীকে মাগুরার মহম্মদপুর উপজেলার নতুন ‘উপজেলা নির্বাহী অফিসার’ (ইউএনও) হিসেবে পদায়ন/বদলি করা হয়েছে।
মাগুরা জেলার ​মহম্মদপুর উপজেলার সর্বস্তরের সাধারণ জনগণের পক্ষ থেকে নতুন ইউএনও-কে আমাদের ঐতিহাসিক ও ঐতিহ্যবাহী মহম্মদপুরে আন্তরিক স্বাগত এবং শুভকামনা জানাচ্ছি।
​আশা করি, আপনার অত্যন্ত দক্ষ, সুশৃঙ্খল এবং জনবান্ধব প্রশাসনিক নেতৃত্বের মাধ্যমে আমাদের মহম্মদপুর উপজেলা আরও অনেক দূর এগিয়ে যাবে। বিশেষ করে মহম্মদপুরের সার্বিক উন্নয়ন, আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, যুবসমাজকে রক্ষায় মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়ন এবং সাধারণ মানুষের অধিকার রক্ষায় আপনার বলিষ্ঠ ভূমিকা ও সহযোগিতা কামনা করছি।
​একজন গণমাধ্যমকর্মী হিসেবে মহম্মদপুরের উন্নয়ন ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতায় প্রশাসনের পাশে থেকে আমরা সব সময় সর্বোচ্চ সহযোগিতা করার প্রত্যয় ব্যক্ত করছি।
​নতুন কর্মস্থলে আপনার সুস্বাস্থ্য, দীর্ঘায়ু এবং অনন্য সাফল্য কামনা করি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category