শিরোনাম :
বৈশাখী টিভির হাজীগঞ্জ প্রতিনিধি হলেন নুর মোহাম্মদ পাটোয়ারী শ্রীমঙ্গলে বিপুল পরিমাণ বিদেশি সিগারেট ও নকল বিড়ি জব্দ সিএনজি দুর্ঘটনায় গুরুতর আহত ইশরাত, পরিবারের সন্ধান চাই রূপসায় কাজদিয়া সরকারি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের সামনে স্পিড ব্রেকারের দাবিতে মানববন্ধন হাজীগঞ্জে অনুমতি ছাড়া পুকুর ভরাটের অভিযোগ,ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ড্রেজার পাইপ ধ্বংস খুলনা-১ আসনের সাংসদ আমীর এজাজ খান এমপিকে বটিয়াঘাটা সাবরেজিস্ট্রার’র নেতৃত্বে ফুলেল শুভেচ্ছা জ্ঞাপন শিবগঞ্জে বন্যাকবলিত এলাকায় ফ্রি ভেটেরিনারি মেডিকেল ক্যাম্প পাইকগাছায় বৃত্তিপ্রাপ্ত মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা, হাতে ফুল-ক্রেস্ট ও গাছের চারা শিক্ষার্থীদের শুধু পাঠ্যবই নির্ভর শিক্ষা নয়, তথ্যপ্রযুক্তি, কারিগরি ও কর্মমুখী শিক্ষায় দক্ষ করে গড়ে তুলতে হবে-এমপি, ফজলুল হক মিলন হাজীগঞ্জে ডাটরা-শিবপুরে প্রবাসীর স্ত্রীর সঙ্গে চাচা শ্বশুরের অনৈতিক সম্পর্কের অভিযোগ
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২০ অপরাহ্ন

খুলনা উন্নয়ন কর্তৃপক্ষ”এর আওতাভুক্ত এলাকা বটিয়াঘাটা অন্তভূর্ক্ত মৌজাসমূহ নিয়ে আলোচনা সভা

Reporter Name
Update : শনিবার, ২৩ মে, ২০২৬

বটিয়াঘাটা প্রতিনিধি ঃ

“খুলনা উন্নয়ন কর্তৃপক্ষ”(কেডিএ) এর আওতাভুক্ত এলাকা ( বটিয়াঘাটা উপজেলা প্রায় ৬ ইউনিয়নের অধিকাংশ অন্তভূর্ক্ত মৌজাসমূহ নিয়ে এক আলোচনা সভা গতকাল বুধবার বেলা ১১ টায় স্থানীয় উপজেলা পরিষদ অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয় । উপজেলা নির্বাহী অফিসার থান্দার কামরুজ্জামান’র সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন খুলনা উন্নয়ন কর্তৃপক্ষ এর সদর (পরিকল্পনা ও উন্নয়ন নিয়ন্ত্রণ) রুহুল আমিন কুতুবউদ্দিন আহম্মেদ, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ রুহুল মিয়া, প্রকৌশলী গৌতম কুমার মন্ডল, মাধ্যমিক শিক্ষা অফিসার জাহিদুর রহমান, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আবু বকর মোল্লা, কেডিএর পরিকল্পনা কর্মকর্তা মোঃ তানভীর আহমেদ, সহকারী টাউন প্লানার রাকিবুল হাসান, সরকারি জলমা-চক্রাখালী মাধ্যমিক বিদ্যালয়’র ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক তৃপ্তি রাণী বিশ্বাস, উপজেলা প্রেসক্লাবের সভাপতি প্রতাপ ঘোষ, সাধারণ সম্পাদক ও দৈনিক খুলনা গ্ৰেজেট পত্রিকার বটিয়াঘাটা প্রতিনিধি ইন্দ্রজিৎ টিকাদার, দপ্তর সম্পাদক সাংবাদিক রিপন রায়, ভারপ্রাপ্ত ইউপি চেয়ারম্যান পার্থ রায় মিঠু, জলমা ইউনিয়ন পরিষদের সাবেক ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আশিকুজ্জামান আশিকসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ । সভায় বক্তারা বটিয়াঘাটা উপজেলার প্রত্যন্ত অঞ্চলের মৌজা গুলো বাদ দিয়ে পাশ্ববর্তী ডুমুরিয়া উপজেলার আরো কিছু মৌজা অন্তভূর্ক্ত করার পুনঃ বিবেচনা করতে আহ্বান জানানো হয় । তাছাড়া যতদিন ছাড়পত্র অনুসারে অন্তভূর্ক্ত মৌজাসমূহ সঠিক ভাবে বাস্তবায়ন না হয় ততদিন পর্যন্ত সকল কার্যক্রম পূর্বের ন্যায় ইউনিয়ন ও উপজেলা পরিষদ তা বাস্তবায়ন করবে বলেও বক্তারা দাবি জানিয়েছেন ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category