শিরোনাম :
ডুমুরিয়ায় ব্যাবিলন এগ্রো এ্যান্ড লিমিটেডের উদ্যোগে দিনব্যাপী ব্যবসায়িক সম্মেলন অনুষ্ঠিত আলফাডাঙ্গায় বিএনপি’র জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন জাতীয় বিপ্লব ও সংহতি দিবস আমাদের জাতীয় ঐক্য, গণতন্ত্র, স্বাধীনতা বটিয়াঘাটায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত প্রধানমন্ত্রীর ডাকা গ্রাম পুলিশের মহাসমাবেশে যোগ দিতে গিয়ে ঢাকায় প্রাণ গেল রংপুরের এক দফাদারের রংপুর কেন্দ্রীয় কারাগারে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামির মৃত্যু রংপুরের আলোচিত রতন হত্যা মামলায় ছাত্রদল নেতা মজনুসহ গ্রেপ্তার ৩ এস এফ ট্রাভেলসের চেয়ারম্যানের বিরুদ্ধে কোটি টাকার হজ্ব প্রতারণার অভিযোগ, থানায় অভিযোগ দায়ের ভূরুঙ্গামারী থানার নতুন ওসি এম. আর. সাঈদ, সাংবাদিকদের সহযোগিতা কামনা ‎মাদক-জুয়া নির্মূলে দলমত-নির্বিশেষে ঐক্যের ডাক দিলেন অ্যাডভোকেট গোলাম রছুল বকুল
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ১০:১১ অপরাহ্ন

আলফাডাঙ্গায় বিএনপি’র জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন

Reporter Name
Update : শনিবার, ৭ নভেম্বর, ২০২৬

 

মোহম্মদ আবুল বাশার, ফরিদপুর প্রতিনিধিঃ ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’২০২৬ পালন করেছে আলফাডাঙ্গা উপজেলা ও পৌর বিএনপি।
এ উপলক্ষ্যে শনিবার দুপুর থেকে আলফাডাঙ্গা আরিফুজ্জামান (মডেল) পাইলট সরকারী উচ্চ বিদ্যালয় মাঠে জড়ো হয় দলীয় নেতাকর্মীরা। বিকাল ৩ ঘটিকায় সেখান থেকে একটি র‍্যালী পৌরসদর বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা বিএনপি’র দলীয় কার্যালয়ে গিয়ে আলোচনা সভায় অংশ নেয়।
উপজেলা বিএনপি’র সভাপতি আব্দুল মান্নান মিয়া আব্বাসের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক নুর জামান খসরুর সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন, পৌর বিএনপির সভাপতি মোঃ রবিউল হক রিপন, সাধারন সম্পাদক হাসিবুল হাসান, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক আহমেদ সিকদার, সাংগঠনিক সম্পাদক মোঃ মনিরুজ্জামান মনির, পৌর বিএনপির যুগ্ম সম্পাদক আমিনুর রহমান, দপ্তর সম্পাদক ফারুক হোসেন কাজল, যুবদল নেতা কামরুল ইসলাম দাউদ, সাবেক ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আক্তার হোসেন লাভলুসহ বিএনপি অঙ্গ সংগঠনের নেতাকর্মীবৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category