শিরোনাম :
মাদকবিরোধী অভিযানে মোরেলগঞ্জে তিনজন আটক একজনের জেল কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের রংপুর জেলার সহ-সভাপতি গ্রেপ্তার রংপুরের গঙ্গাচড়া সরকারি কলেজের ফটকে ককটেল বিস্ফোরণ, আটক ৪ পীরগঞ্জে ইউনিয়ন আ.লীগ নেতাসহ গ্রেপ্তার ৬ ফরিদপুরের আলফাডাঙ্গায়  নাভানা ব্যাটারিজের‘লুমিনারি কাস্টমার সামিট’ অনুষ্ঠিত ‎রংপুরে ৫৪ সাংবাদিকের হাতে সাংবাদিক কল্যাণ ট্রাস্টের অনুদানের চেক বিতরণ ‎ ভূরুঙ্গামারীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা ডুমুরিয়ায় বর্ণাঢ্য আয়োজনে জাতীয় সমবায় দিবস ২০২৬ উদযাপিত ফরিদপুরের আলফাডাঙ্গায়  জাতীয় সমবায় দিবস  পালিত বাংলাদেশ তৃণমূল প্রেস সোসাইটির নেতৃত্বে সুমন সরদার ও মীর দিনার হোসেন
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৯:৩৩ পূর্বাহ্ন

রংপুরের গঙ্গাচড়া সরকারি কলেজের ফটকে ককটেল বিস্ফোরণ, আটক ৪

Reporter Name
Update : মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬

রংপুর ব্যুরো: আঃ রাজ্জাক (রিয়াদ) 

‎রংপুরের গঙ্গাচড়া সরকারি কলেজের মূল ফটকের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনায় সন্দেহভাজন চারজন কে আটক করেছে পুলিশ। গতকাল সোমবার দিবাগত রাত আড়াইটার দিকে এ ঘটনা ঘটে। এতে কোনো ক্ষয়ক্ষতি হয়নি।

‎

‎আটক কিশোরেরা হলেন গঙ্গাচড়া উপজেলার পূর্ব মধ্যপাড়া এলাকার আলী মোহাম্মদ শাহরিয়ার হৃদয়, যশোরের মনিরামপুর উপজেলার মনিরামপুর এলাকার রাকিবুজ্জামান রাকিব, লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার কাশিমবাজার এলাকার আসয়োত মুবিন স্বরূপ এবং রংপুর নগরের পাগলাপীর মহাদেবপুর এলাকার নাহিদ হোসেন।

‎

‎পুলিশের দাবি, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক কিশোরদের সঙ্গে নিষিদ্ধ ছাত্রলীগের সংশ্লিষ্টতার তথ্য পাওয়া গেছে। তবে জেলা ছাত্রলীগের নাম প্রকাশে অনিচ্ছুক এক নেতা দাবি করেছেন, আটক চারজনের মধ্যে শাহরিয়ার হৃদয় ও নাহিদ হোসেনের সঙ্গে ছাত্রলীগের সংশ্লিষ্টতা রয়েছে।

‎

‎আটক শাহরিয়ার হৃদয় গঙ্গাচড়া উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আখেরুজ্জামান মিলনের ভাতিজা এবং উপজেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক আশেকুজ্জামান লিটনের ছেলে।

‎

‎

‎গঙ্গাচড়া মডেল থানার উপপরিদর্শক (এসআই) মশিউর রহমান বলেন, আটক কিশোরদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের সঙ্গে সংশ্লিষ্টতার তথ্য পাওয়া গেছে। তাঁদের বিরুদ্ধে বিস্ফোরক দ্রব্য আইনে মামলা হয়েছে। জিজ্ঞাসাবাদ শেষে আজ মঙ্গলবার তাঁদের আদালতে পাঠানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category