শিরোনাম :
হাজীগঞ্জে মাদরাসা পরিচালককে হেনস্তার প্রতিবাদ, ইমামের খেতাবত ফিরিয়ে দেওয়ার দাবি ইসলামিক ফ্রন্টের রূপসার ঋষিপাড়ায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শাড়ি, লুঙ্গি ও শিশুদের ব্যাগ উপহার বিতরণ রূপসায় লোক কৃষ্টি সাংস্কৃতিক ও সামাজিক সংগঠনের উদ্বোধন ‎রংপুরে ভুয়া পূজামণ্ডপ দেখিয়ে সরকারি চাল উত্তোলনের অভিযোগ, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) বিরুদ্ধে: তদন্তে প্রশাসন রূপসার রাজাপুরে মেম্বার প্রার্থী নয়ন মোড়লের দোয়া ও মতবিনিময় সভা অনুষ্ঠিত ‎লোহানীপাড়াবাসীকে শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা জানালেন চেয়ারম্যান পদপ্রার্থী রায়হান কবির মিল্টন ‎লোহানীপাড়া ইউনিয়নবাসীকে শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা জানালেন অনাবিল লোহানী জাদু‎ কুতুবপুর ইউনিয়নবাসীকে শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা জানালেন উত্তম কুমার সাহা আরব আমিরাতকে মোহাম্মদ আরমান চৌধুরী বার্তা দিতে আবুধাবি দূতাবাসের ব্যতিক্রমী আয়োজন দুর্গোৎসবে সম্প্রীতি ও সৌহার্দ্য বজায় রাখার আহ্বান রসিক প্রশাসকের
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৫:৪৯ পূর্বাহ্ন

কুতুবপুর ইউনিয়নবাসীকে শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা জানালেন উত্তম কুমার সাহা

Reporter Name
Update : শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬

‎রংপুর প্রতিনিধি:

‎শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রংপুর জেলার বদরগঞ্জ উপজেলার ১২ নং কুতুবপুর ইউনিয়নবাসীসহ বদরগঞ্জ উপজেলার সকল হিন্দু সম্প্রদায়ের মানুষকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন কুতুবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী উত্তম কুমার সাহা।বাংলাদেশ হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের রংপুর জেলার সভাপতি ও কুতুবপুর ইউনিয়ন বিএনপি সভাপতি। দুর্গাপূজা উপলক্ষে এক শুভেচ্ছাবার্তায় তিনি জাতি, ধর্ম, বর্ণ ও সম্প্রদায়নির্বিশেষে সবার সুখ, শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করেন।

‎

‎শারদীয় দুর্গোৎসব বাঙালির ঐতিহ্য, সংস্কৃতি, সম্প্রীতি ও অসাম্প্রদায়িক চেতনার এক গুরুত্বপূর্ণ প্রতীক। দুর্গাপূজা শুধু একটি ধর্মীয় উৎসব নয়, এটি মানুষের মধ্যে ভালোবাসা, ভ্রাতৃত্ববোধ, পারস্পরিক শ্রদ্ধা ও সৌহার্দ্য জাগ্রত করারও উপলক্ষ। এ উৎসবের আনন্দ সবার মধ্যে ছড়িয়ে পড়ুক এবং সমাজে শান্তি ও সম্প্রীতির বন্ধন আরও সুদৃঢ় হোক—এমন প্রত্যাশা ব্যক্ত করেন উত্তম কুমার সাহা।

‎

‎তিনি বলেন, ধর্ম যার যার, উৎসব সবার—এই চেতনায় উদ্বুদ্ধ হয়ে সব ধর্মের মানুষের পারস্পরিক সহযোগিতা ও সহাবস্থান নিশ্চিত করতে হবে। একটি সুন্দর, শান্তিপূর্ণ ও মানবিক সমাজ গঠনে ধর্মীয় সম্প্রীতি, সহনশীলতা এবং পারস্পরিক শ্রদ্ধাবোধের কোনো বিকল্প নেই।

‎

‎তিনি আরও বলেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। এ দেশের মানুষ দীর্ঘদিন ধরে পারস্পরিক সহযোগিতা ও ভ্রাতৃত্বের মধ্য দিয়ে বসবাস করে আসছে। এই ঐতিহ্য অক্ষুণ্ন রাখতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। কোনো ধরনের বিভেদ, বিদ্বেষ কিংবা সাম্প্রদায়িক মনোভাব যেন মানুষের মধ্যে দূরত্ব তৈরি করতে না পারে, সে বিষয়ে সবাইকে সচেতন থাকার আহ্বান জানান তিনি।

‎

‎শারদীয় দুর্গাপূজার আনন্দ প্রতিটি মানুষের ঘরে ঘরে ছড়িয়ে পড়ুক—এ কামনা করে উত্তম কুমার সাহা বলেন, উৎসবের এই আনন্দ হোক সবার, সম্প্রীতির বন্ধন হোক আরও দৃঢ়। সমাজের প্রতিটি মানুষ যেন শান্তি, নিরাপত্তা ও মর্যাদার সঙ্গে নিজ নিজ ধর্মীয় আচার-অনুষ্ঠান পালন করতে পারেন, সেই পরিবেশ নিশ্চিত করা সবার দায়িত্ব।

‎

‎উত্তম কুমার সাহা বাংলাদেশ হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের রংপুর জেলা শাখার পক্ষ থেকে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সবাইকে শুভেচ্ছা জানিয়ে দেশ ও জাতির সার্বিক কল্যাণ, শান্তি এবং সমৃদ্ধি কামনা করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category