রূপসা প্রতিনিধিঃ রূপসায় লোক কৃষ্টি সাংস্কৃতি ও সামাজিক সংগঠনের উদ্বোধনী অনুষ্ঠান ডোবা কালীখোলা দূর্গামন্দির চত্বরে অনুষ্ঠিত হয়। সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন লোক কৃষ্টির লক্ষ্য উদ্দেশ্য হলো শিক্ষার্থী ও শিক্ষিত যুব সমাজকে মাদক এবং মোবাইলে আসক্ত থেকে মুক্ত করে দেশ প্রেমিক দক্ষ যুব সমাজ তৈরী করা। স্থানীয় ছাত্র ও যুবসমাজের মধ্যে গান, কবিতা ও সাহিত্য চর্চার পরিবেশ সৃষ্টির মাধ্যমে দক্ষ নাগরিক হিসেবে গড়ে তোলা। সংগঠনের উদ্বোধক ছিলেন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠক বাবু
মহানন্দ বিশ্বাস। প্রধান অতিথি ছিলেন সাংস্কৃতিক সংগঠন উদীচী শিল্পী গোষ্ঠীর খুলনা জেলা সভাপতি প্রকৌশলী সুখেন রায়। প্রধান বক্তা ছিলেন ইউনিয়ন বিএনপির সদস্য সচিব মোঃ মিকাঈল বিশ্বাস।
১৭ অক্টোবর( শনিবার) বিকেলে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের আহবায়ক বাবু অলোক চন্দ্র বিশ্বাস। সদস্য সচিব শ্যামল কুমার দাস ও পলাশ চন্দ্র রায়ের সঞ্চালনায় বক্তৃতা করেন সামাজিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব বাবু নিখিল চন্দ্র মল্লিক, এ্যাডঃ আঃ হালিম, প্রধান শিক্ষক অমল শিকদার, দিপ্তীশ্বর বিশ্বাস, সামাজিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব মনোরঞ্জন দাস,বিজয় কৃষ্ণ বিশ্বাস, আশুতোষ রায়, সনাতন মহলী, কৃষ্ণপদ রায়, সদানন্দ বৈরাগী, অরবিন্দ বৈরাগী, রাধা কান্ত শিকদার, প্রবাস বাকচী, আলামিন লস্কর, প্রবীর কুমার মজুমদার প্রমুখ।