রংপুর প্রতিনিধি:
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রংপুরের বদরগঞ্জ উপজেলার ১৫ নম্বর লোহানীপাড়া ইউনিয়নবাসীসহ সনাতন ধর্মাবলম্বীদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন লোহানীপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী অনাবিল লোহানী জাদু।
শারদীয় দুর্গোৎসব উপলক্ষে দেওয়া এক শুভেচ্ছাবার্তায় তিনি সনাতন ধর্মাবলম্বীদের সুখ, শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করেন। একই সঙ্গে দুর্গাপূজার আনন্দ সবার মাঝে ছড়িয়ে পড়ুক এবং সমাজে সাম্প্রদায়িক সম্প্রীতি, পারস্পরিক শ্রদ্ধাবোধ ও ভ্রাতৃত্বের বন্ধন আরও সুদৃঢ় হোক—এমন প্রত্যাশা ব্যক্ত করেন।
অনাবিল লোহানী জাদু বলেন, দুর্গাপূজা শুধু সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসবই নয়, এটি সম্প্রীতি, সৌহার্দ্য ও আনন্দ ভাগাভাগি করে নেওয়ারও একটি উপলক্ষ। ধর্ম-বর্ণ নির্বিশেষে সব মানুষের সম্মিলিত অংশগ্রহণে উৎসবের আনন্দ পূর্ণতা পায়। একটি সুন্দর, শান্তিপূর্ণ ও সম্প্রীতিপূর্ণ সমাজ গঠনে সব সম্প্রদায়ের মানুষের পারস্পরিক সহযোগিতা ও সহাবস্থান অত্যন্ত গুরুত্বপূর্ণ।
তিনি আরও বলেন, লোহানীপাড়া ইউনিয়ন একটি সম্প্রীতিময় জনপদ। এ ইউনিয়নের সব ধর্ম ও শ্রেণি-পেশার মানুষ যেন শান্তিপূর্ণ পরিবেশে নিজ নিজ ধর্মীয় উৎসব উদ্যাপন করতে পারেন, সে প্রত্যাশা সবার। শারদীয় দুর্গোৎসব প্রতিটি পরিবারে বয়ে আনুক আনন্দ, শান্তি ও সমৃদ্ধি।
শুভেচ্ছাবার্তায় তিনি দুর্গাপূজার সার্বিক সফলতা কামনা করেন এবং উৎসবের দিনগুলোতে সবাইকে শান্তি-শৃঙ্খলা বজায় রেখে আনন্দমুখর পরিবেশে পূজা উদ্যাপনের আহ্বান জানান।
পরিশেষে তিনি লোহানীপাড়া ইউনিয়নবাসীর সুস্বাস্থ্য, সুখ ও সমৃদ্ধি কামনা করে শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা জানান।