শিরোনাম :
‎দুই হাতে আঙুল নেই, পা দিয়ে লিখেই এইচএসসিতে সফল কলি: স্বপ্ন বিসিএস ক্যাডার হবো ‎রংপুরে ৫ কোটি ৫৫ লাখ টাকার হকার্স মার্কেটে হকার নেই, ফুটপাতজুড়ে হকারদের রাজত্ব ‎বদরগঞ্জে প্রশাসনের নিষেধাজ্ঞা অমান্য করে সরকারি জমির সেই বাড়িতে প্রবেশ করলেন আওয়ামী নেতা এমদাদুল হক  কালীগঞ্জে সাংবাদিকদের সাথে প্রাইভেট ক্লিনিক মালিকদের মতবিনিময় ‎বদরগঞ্জে সরকারি জমিতে ভবন নির্মাণের সেই আওয়ামী লীগ নেতার বাড়ীতে প্রবেশে নিষেধাজ্ঞা জারি করেছে উপজেলা প্রশাসন খুলনায় প্রধানমন্ত্রী তারেক রহমানের আগমন উপলক্ষে রূপসায় বিএনপি’র প্রস্তুতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত ‌ বটিয়াঘাটায় জাতীয় যুব দিবস পালিত, যুবকদের মাঝে ঋণের চেক ও সনদ বিতরণ ‎বদরগঞ্জে সরকারি জমিতে ভবনের ছাদ ঢালাই, আওয়ামী নেতা এমদাদুল হক কে হাজিরের নির্দেশ ইউএনওর অন্যায়ের কাছে জামায়াত মাথা নত করবে না: ডা. শফিকুর রহমান ফরিদপুরের আলফাডাঙ্গায় যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৫:১৪ পূর্বাহ্ন

ডুমুরিয়ায় বাল্যবিয়ে ও নারী নির্যাতন প্রতিরোধে বিশেষ উঠান বৈঠক অনুষ্ঠিত

Reporter Name
Update : মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬

শেখ মাহতাব হোসেন,ডুমুরিয়া,খুলনা: খুলনার ডুমুরিয়া উপজেলায় ‘তথ্য আপা’ প্রকল্পের আওতায় বাল্যবিবাহ এবং নারীর প্রতি সহিংসতা প্রতিরোধের লক্ষ্যে সচেতনতামূলক এক বিশেষ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। ১৪ জুলাই ২০২৬ (মঙ্গলবার) উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপজেলা প্রশাসন ও তথ্য আপা প্রকল্প (২য় পর্যায়), ডুমুরিয়া যৌথভাবে এই উঠান বৈঠকের আয়োজন করে।

বিশেষ এই উঠান বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত সচিব ও তথ্য আপা প্রকল্প (২য় পর্যায়)-এর প্রকল্প পরিচালক শাহনাজ বেগম নীনা,প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “তথ্য ও যোগাযোগ প্রযুক্তির সঠিক ব্যবহারের মাধ্যমে গ্রামীণ নারীদের ক্ষমতায়ন নিশ্চিত করা সম্ভব। বাল্যবিবাহ ও নারীর প্রতি সহিংসতা সমাজকে পিছিয়ে দেয়। আমাদের মায়েরা ও বোনেরা যদি প্রযুক্তিতে দক্ষ হন এবং নিজেদের অধিকার সম্পর্কে সচেতন হন, তবেই একটি সমৃদ্ধ সোনার বাংলা গড়ে তোলা সম্ভব। বাল্যবিয়ে ও সহিংসতামুক্ত সমাজ গড়তে সবাইকে একযোগে কাজ করতে হবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন যুগ্মসচিব ও তথ্য আপা প্রকল্পের (২য় পর্যায়) উপ-প্রকল্প পরিচালক এস এম নাজিমুল ইসলাম। তিনি প্রকল্পের বিভিন্ন দিক ও তথ্যপ্রযুক্তির মাধ্যমে নারীদের স্বাবলম্বী করার নানা পদক্ষেপের কথা তুলে ধরেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডুমুরিয়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মিজ সবিতা সরকার। তিনি স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে নারীদের সুরক্ষা ও বাল্যবিবাহ রোধে কঠোর আইনি পদক্ষেপের পাশাপাশি সামাজিক সচেতনতার ওপর গুরুত্বারোপ করেন। খন্দকার হাফিজুর রহমান ,ডুমুরিয়া থানা অফিসার্স ইনচার্জ ডুমুরিয়া। মোছাঃ শামসুন্নাহার,উপজেলা তথ্য আপা ডুমুরিয়া। আরো অনেকে বক্তব্য রাখেন। অনুষ্ঠানে স্থানীয় নারী প্রতিনিধি, উপকারভোগী নারী, তথ্য সেবা কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ এবং প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বক্তারা প্রত্যেকেই নিজ নিজ অবস্থান থেকে গ্রামীণ নারীর উন্নয়ন ও সুরক্ষায় প্রতিশ্রুতি ব্যক্ত করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category