শিরোনাম :
‎ঢাকা-রংপুর লংমার্চ সফল করতে বদরগঞ্জ উপজেলা জামায়াতের প্রস্তুতি সভা অনুষ্ঠিত  ‎আলোচিত অভিনেত্রী মেঘনা আলমের বক্তব্য ঘিরে উত্তাপ, প্রশ্ন তুললেন শহীদ আবু সাইদের ভাই  রাজারগাঁও ইউনিয়নের অসমাপ্ত কাজগুলো সমাপ্ত করতে ফের চেয়ারম্যান হিসেবে মফিজুর রহমানকে দেখতে চায় এলাকাবাসী শ্রীমঙ্গলে সড়ক দুর্ঘটনায় মুখপোড়া হনুমানের মৃত্যু নড়াইলের লোহাগড়া কুপিয়ে হত্যা এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন চিরকুট লিখে আত্মহত্যা করলো তরুণী নড়াইলের নড়াগাতী থানা পুলিশের অভিযানে ত্রিশ পিস ইয়াবাসহ গ্রেফতার -১ ইউনিয়নবাসীকে বেকারত্ব থেকে বের করে আনার জন্য কর্মসংস্থান সৃষ্টি করতে চাই: রায়হান কবির মিল্টন  বিএনপির রাজনীতিতে দীর্ঘ পথচলা আজহারুল ইসলাম আরমান ঢালীর ‎বদরগঞ্জের গোপীনাথপুরে মাদক ব্যবসার বিরুদ্ধে ফুঁসে উঠেছে এলাকাবাসী: থানায় লিখিত অভিযোগ
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০১ অপরাহ্ন

‎ঢাকা-রংপুর লংমার্চ সফল করতে বদরগঞ্জ উপজেলা জামায়াতের প্রস্তুতি সভা অনুষ্ঠিত 

Reporter Name
Update : শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৬

রংপুর ব্যুরো: আঃ রাজ্জাক (রিয়াদ)

‎আগামী ১৯ সেপ্টেম্বর ১১ দলীয় ঐক্যের ঢাকা থেকে রংপুর লংমার্চ সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে রংপুরের বদরগঞ্জ উপজেলা জামায়াতে ইসলামীর প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। কর্মসূচিকে কেন্দ্র করে উপজেলা, ইউনিয়ন, বিভাগ ও ওয়ার্ড পর্যায়ে সাংগঠনিক প্রস্তুতি জোরদার এবং ব্যাপক গণসংযোগের ওপর গুরুত্বারোপ করা হয়েছে। শনিবার (১২ সেপ্টেম্বর) বদরগঞ্জ পৌরসভার বালুয়াভাটায় উপজেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে এ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। এতে উপজেলা জামায়াতের ইউনিয়ন, বিভাগ ও ওয়ার্ড পর্যায়ের দায়িত্বশীলরা অংশ নেন।

‎উপজেলা জামায়াতের আমীর মাওলানা কামরুজ্জামান কবিরের সভাপতিত্বে সভা অনুষ্ঠিত হয়। সভা পরিচালনা করেন উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা মিনহাজুল ইসলাম। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর জেলা জামায়াতের আমীর ও রংপুর-৫ (মিঠাপুকুর) আসনের সংসদ সদস্য অধ্যাপক গোলাম রব্বানী।সভায় আগামী ১৯ সেপ্টেম্বরের ঢাকা-রংপুর লংমার্চকে ঘিরে বদরগঞ্জ উপজেলা থেকে নেতাকর্মীদের অংশগ্রহণ, জনসম্পৃক্ততা বৃদ্ধি এবং কর্মসূচি বাস্তবায়নে সাংগঠনিক প্রস্তুতির বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়। এ সময় স্থানীয় পর্যায়ে গণসংযোগ বাড়ানোর পাশাপাশি সাধারণ মানুষের কাছে কর্মসূচির দাবিগুলো তুলে ধরার ওপর গুরুত্ব দেওয়া হয়।

‎প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক গোলাম রব্বানী লংমার্চ সফল করতে নেতাকর্মীদের সর্বোচ্চ প্রচেষ্টা চালানোর আহ্বান জানান। তিনি বলেন, কর্মসূচিকে সফল করতে শুধু সাংগঠনিক প্রস্তুতি নয়, ব্যাপক জনসম্পৃক্ততাও নিশ্চিত করতে হবে। এ জন্য তৃণমূল পর্যায়ে গণসংযোগ বাড়ানোর ওপর তিনি গুরুত্বারোপ করেন। অধ্যাপক গোলাম রব্বানী বলেন, ‘আমরা যে দাবিতে লংমার্চ কর্মসূচি পালন করছি, তা কোনো দলের বা নির্দিষ্ট কোনো গোষ্ঠীর দাবি নয়। গণভোটের রায় বাস্তবায়ন, জুলাই গণহত্যার বিচার, বিদ্যুৎ, তেল, গ্যাস ও সার সংকট নিরসন, নিত্যপণ্যের মূল্যবৃদ্ধি রোধে চাঁদাবাজি ও দুর্নীতি বন্ধ, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং সংকীর্ণ দলীয়করণ বন্ধ করা—এসবই জনগণের দাবি।’ তিনি আরও বলেন, ‘দেশের ৭০ ভাগ ভোটার, যারা গণভোটে “হ্যাঁ” ভোট দিয়েছেন, এটিকে তাদের দাবি। তাই এসব দাবি আদায়ে লংমার্চ সফল করতে আমাদের সর্বোচ্চ প্রচেষ্টা চালাতে হবে।’

‎সভায় বক্তারা বলেন, আগামী ১৯ সেপ্টেম্বরের কর্মসূচিকে সামনে রেখে মাঠপর্যায়ে সাংগঠনিক তৎপরতা আরও জোরদার করা প্রয়োজন। একই সঙ্গে কর্মসূচির বিষয়ে সাধারণ মানুষের মধ্যে ব্যাপকভাবে প্রচার ও গণসংযোগের মাধ্যমে জনসম্পৃক্ততা বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হয়।নেতারা বলেন, কর্মসূচি সফল করতে ইউনিয়ন, বিভাগ ও ওয়ার্ড পর্যায়ের দায়িত্বশীলদের নিজ নিজ এলাকায় কার্যকর ভূমিকা পালন করতে হবে। পাশাপাশি নেতাকর্মীদের মধ্যে সমন্বয় বৃদ্ধি এবং নির্ধারিত কর্মসূচি বাস্তবায়নে দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার বিষয়ে আলোচনা করা হয়।

‎সভায় উপজেলা জামায়াতের নায়েবে আমীর শাহ মুহাম্মাদ রুস্তম আলী, বায়তুলমাল সেক্রেটারি মাওলানা মো. আশরাফ আলী, পৌর জামায়াতের আমীর মাওলানা মাহফুজার রহমানসহ উপজেলা ও পৌর জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। প্রস্তুতি সভায় বদরগঞ্জ উপজেলা জামায়াতের ইউনিয়ন, বিভাগ ও ওয়ার্ড পর্যায়ের দায়িত্বশীলসহ প্রায় ২০০ নেতাকর্মী উপস্থিত ছিলেন। সভায় আগামী ১৯ সেপ্টেম্বরের লংমার্চ সফল করতে নিজ নিজ পর্যায়ে দায়িত্বশীল ভূমিকা পালনের বিষয়ে নেতাকর্মীদের নির্দেশনা দেওয়া হয়।

‎সংশ্লিষ্টরা জানান, কর্মসূচিকে সামনে রেখে বদরগঞ্জ উপজেলা জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা প্রস্তুতি গ্রহণ করছেন। বিশেষ করে তৃণমূল পর্যায়ে যোগাযোগ বৃদ্ধি এবং কর্মসূচির বিষয়ে সাধারণ মানুষের কাছে তথ্য পৌঁছে দিতে সাংগঠনিকভাবে কার্যক্রম চালানোর ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে। সভা শেষে নেতারা আগামী ১৯ সেপ্টেম্বরের ঢাকা-রংপুর লংমার্চ সফল বাস্তবায়নে সাংগঠনিক প্রস্তুতি ও গণসংযোগ অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category