দিঘলিয়া প্রতিনিধি: দিঘলিয়ার সাধারণ মানুষের চাহিদা অনুযায়ী বিশুদ্ধ পানি উৎপাদন,বিপণন ও বাজারজাতকরণের লক্ষ্যে আরএনএস নামক প্রতিষ্ঠানের উদ্বোধন করা হয়েছে।
শুক্রবার (২৫ সেপ্টেম্বর) বিকেল ৫টায় উপজেলা হাসপাতাল মোড়ে প্রতিষ্ঠানটির উদ্বোধন করেন দিঘলিয়া উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোল্লা নাজমুল হক।
এসময় অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন, দিঘলিয়া সদর ইউনিয়ন বিএনপির সভাপতি জাসেদ কবির জুয়েল, উপজেলা বিএনপি নেতা ফরিদ উদ্দিন, জহির, লোকমান, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক আবিদ আজাদ, প্রতিষ্ঠানটির পরিচালক কামরুজ্জামান রনি, প্রোপ্রাইটর নাহিদুল ইসলাম শুভ, সানি, নয়ন প্রমুখ।
অনুষ্ঠানে বক্তারা এ অঞ্চলের সাধারণ মানুষের স্বাস্থ্য সুরক্ষায় নিরাপদ ও বিশুদ্ধ পানির প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন। পাশাপাশি স্থানীয় পর্যায়ে নিরাপদ পানি সরবরাহ নিশ্চিত করতে সংশ্লিষ্টদের উদ্যোগ ও দায়িত্বশীলতার ওপর গুরুত্বারোপ করেন।