শিরোনাম :
দিঘলিয়ায় শুক্রবার ষষ্ঠীপূজার মধ্য দিয়ে শুরু শারদীয় দুর্গোৎসব দিঘলিয়ায় মা-মেয়েকে খুঁজে পাওয়া যাচ্ছনা থানায় জিডি দিঘলিয়ার সেনহাটি ইউনিয়ন পরিষদের জনপ্রিয় চেয়ারম্যানের বরখাস্তের আদেশ প্রত্যাহার রূপসায় জিএম কামরুজ্জামান টুকুর মন্দির পরিদর্শন ও শুভেচ্ছা উপহার প্রদান মোরেলগঞ্জে সুপারি গাছ থেকে পড়ে যুবকের মৃত্যু প্রধানমন্ত্রীর রংপুরে আগমন উপলক্ষে বদরগঞ্জে প্রস্তুতি সভায় আওয়ামীলীগ নেতার অংশগ্রহণ রূপসায় নবাগত ইউএনওর সঙ্গে সাংবাদিক ও সুশীল সমাজের মতবিনিময় সভা অনুষ্ঠিত দিঘলিয়ায় মতুয়া মহাসম্মেলনে এমপি আজিজুল বারী হেলাল দিঘলিয়ায় বিশুদ্ধ পানি বাজারজাতকরণ প্রতিষ্ঠানের উদ্বোধন অনুষ্ঠিত ‎রংপুরে দুর্গামন্দিরে আরতি দিতে গিয়ে নারীর মৃত্যু, উৎসবের আনন্দ পরিণত হলো শোকে ‎
মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ০৩:৪৭ পূর্বাহ্ন

দিঘলিয়ার সেনহাটি ইউনিয়ন পরিষদের জনপ্রিয় চেয়ারম্যানের বরখাস্তের আদেশ প্রত্যাহার

Reporter Name
Update : সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬

 

দিঘলিয়া প্রতিনিধিঃ  খুলনার দিঘলিয়া উপজেলার আলোচিত সেনহাটী ইউপি চেয়ারম্যান জিয়া গাজীর বরখাস্তের আদেশ প্রত্যাহারের নির্দেশ দিয়েছে উচ্চ আদালত। একই সাথে তাকে ইউনিয়নের দায়িত্ব ভার প্রদানের অনুরোধ করা হয়েছে।

সূত্র থেকে জানা যায়, সেনহাটী ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের দু”টি কাজ সম্পন্ন হওয়ার পূর্বে ঠিকাদারকে চুড়ান্ত বিল পরিশোধ করার অভিযোগে স্থানীয় সরকার বিভাগের ইউপি-১ শাখা থেকে ( ইউনিয়ন পরিষদ) আইন, ২০০৯-এর সংশ্লিষ্ট বিধান অনুযায়ী ২৭ আগষ্ট ৭৮৩ নং স্মারকে কর্তৃপক্ষের অনুমোদনক্রমে সাময়িক বরখাস্তের প্রজ্ঞাপনটি জারি করা হয়েছিল। সেই সময় সেনহাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জিয়া গাজী সাময়িক বরখাস্তের ঘটনায় এলাকায় ব্যাপক আলোচনা ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছিল।

ঐ বরখাস্ত আদেশের বৈধতা চ্যালেঞ্জ করে ইউপি চেয়ারম্যান জিয়া গাজী উচ্চ আদালতে রিট পিটিশন দাখিল করেন।
উচ্চ আদালত গত ৮ অক্টোবর জারিকৃত স্মারকের মাধ্যমে সাময়িক বরখাস্ত আদেশের কার্যকারিতা ৩ মাসের জন্য স্থগিত করেছে।

স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সহকারী সচিব আতিকুল ইসলাম স্বাক্ষরিত পরিপত্রের মাধ্যমে স্থগিতাদেশ অনুযায়ী পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ এবং একই সাথে উচ্চ আদালত স্থগিতাদেশের আলোকে তাকে দায়িত্ব প্রদানের অনুরোধ করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category