কলি আক্তার,দৈনিক ইবি নিউজ:
বাগেরহাটের মোরেলগঞ্জে সুপারি গাছ থেকে পড়ে মো. মামুন খান(৩৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। সোমবার (১৯অক্টোবর) সকাল ৯ টার দিকে উপজেলার মধ্য খাউলিয়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. সিফাত খান। তাঁর আকস্মিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।নিহত মামুন খান মধ্য খাউলিয়া গ্রামের মৃত মজিবর খানের একমাত্র ছেলে। মৃত্যুকালে তিনি স্ত্রী, মা ও আট মাস বয়সী ও তৃতীয় শ্রেণিতে পড়ুয়া দুই কন্যাসন্তান রেখে গেছেন।
নিহত মামুনের বন্ধু স্কুল শিক মো. মিরাজ হোসেন জানান, সকালে নিজ বাড়ির সুপারি গাছ থেকে সুপারি পাড়ার সময় সুপারি গাছ ভেঙ্গে পড়ে গুরুতর আহত হন মামুন। পরে তাঁকে দ্রুত মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।