শিরোনাম :
হাজীগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতি নির্বাচন-২০২৬: সভাপতি পদপ্রার্থী ইকবাল হোসেন মজুমদারের দোয়া ও সমর্থন কামনা আমার ইউনিয়নবাসী আমার রাজনীতির শক্তি সবার আগে তাদের ভালো টা দেখতে হবে : রায়হান কবির মিল্টন খুলনায় আত্মপ্রকাশ করতে যাচ্ছে খুলনা জেলা সাংবাদিক ঐক্য পরিষদ ওমরাহ পালনের উদ্দেশ্যে সৌদি আরব যাচ্ছেন হাজীগঞ্জ পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক খোরশেদ আলম ভুট্টো খুলনার রায়ের মহল এলাকায় অভিযান চালিয়ে টাইগার গ্রুপের সক্রিয় অস্ত্রধারী সন্ত্রাসী রবিউলকে বিদেশি রিভলবারসহ গ্রেফতার করেছে র‍্যাব-৬, স্পেশাল কোম্পানি* আগুনে পুড়ে যাওয়া বাড়ির মালিককে কেয়ার বাংলাদেশের রিলিফ প্যাক প্রদান হাজীগঞ্জ পৌর ৭ নম্বর ওয়ার্ডে বিএনপি নেতা রহমান মিজির কবর জিয়ারত ও গণসংযোগে অ্যাডভোকেট ওমর ফারুক টিটু পাইকদীতে নির্যাতনের শিকার বৃদ্ধা মা, ছেলে-পুত্রবধূর বিরুদ্ধে থানায় অভিযোগ রূপসায় ১০ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার মোরেলগঞ্জে স্বাস্থ্য কমপ্লেক্সে স্বাস্থ্যমন্ত্রীর আচমকা পরিদর্শন
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৩:১৭ পূর্বাহ্ন

মোরেলগঞ্জে অভিমানে লাইভে যুবকের আত্মহত্যা

Reporter Name
Update : শুক্রবার, ৫ জুন, ২০২৬

দৈনিক ইবি নিউজ:

বাগেরহাটের মোরেলগঞ্জে লিমন মোল্লা ওরফে হৃদয় (২৬) নামের এক যুবক লাইভে এসে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করছে। বৃহস্পতিবার (৪জুন) রাতে উপজেলার নিশানবাড়িয়া ইউনিয়নের উমাজুরি গ্রামে এ ঘটনা ঘটে। পুলিশ রাতেই মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বাগেরহাট মর্গে পাঠিয়েছে। মোরেলগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মাহামুদুর রহমান মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহত লিমন মোল্লা ওরফে হৃদয় মোরেলগঞ্জ উপজেলার নিশানবাড়িয়া ইউনিয়নের উমাজুরি গ্রামের সিরাজ মোল্লার ছেলে। হৃদয় তার বাবা মায়ের একমাত্র সন্তান ছিলেন।

স্থানীয়রা জানান, লিমন মোল্লা রাত ১২ টার দিকে নিজ ঘরে মোবাইলে ফেসবুক লাইভে এসে ঘরের আড়ার সাথে কাপড় পেচিয়ে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে। এসময় সে বাড়িতে একাই ছিল।

ব্যক্তিগত জীবনে নিহত লিমন একমাত্র কন্যা সন্তানের জনক ছিলেন। কন্যা সন্তান পৌর সদরের কুঠীবাড়ি এলাকায় নানীর সাথে থাকে।নিহত লিমনের বাবা সিরাজ মোল্লা জানান, আত্মহত্যার আগে ঢাকায় অবস্থানরত স্ত্রী উর্মির সাথে কথাও বলেছে লিমন। স্ত্রীর সাথে মনোমালিন্য,পারিবারিক দ্বন্ধ ও নানা মানসিক চাপের মধ্যে ছির লিমন।

মোরেলগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মাহামুদুর রহমান বলেন, মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে অপমৃত্যু মামলা দায়ের হয়েছে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category