শিরোনাম :
দিনাজপুর কাহারোলে কান্তজিউর নৌবিহারে নৌকাডুবি, ৯ ঘণ্টা পর যুবকের মরদেহ উদ্ধার বদরগঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচির তথ্যগত মিথ্যা  ভিত্তিহীন ও উদ্দেশ্য প্রণোদিত সংবাদ প্রকাশের জন্য দুঃখ প্রকাশ করছে দৈনিক ইবিনিউজ২৪ডটকম ফরিদপুরে দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত ৪ রোগী পেলেন বোয়ালমারী সোনালী ব্যাংক প্রদত্ত ৯ লাখ টাকা অনুদান  দিঘলিয়ায় বাল্যবিবাহ-সহিংসতা রোধে উঠান বৈঠক দিঘলিয়ায় নারী ও শিশুর প্রতি সহিংসতা রোধ ও বাল্যবিবাহ প্রতিরোধে উঠান বৈঠকে খুলনা জেলা প্রশাসক: সামাজিক সচেতনতা বৃদ্ধির মাধ্যমে বাল্যবিবাহ ও সহিংসতা প্রতিরোধ করতে হবে মোরেলগঞ্জে একসঙ্গে কৃষিকাজে গিয়ে বজ্রপাতে দুই ভাইয়ের করুণ মৃত্যু সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তিকর তথ্য গালিগালাজ, হুমকি ও সাইবার বুলিংয়ের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি: মিল্টনের বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে কুতুবপুর ইউনিয়নবাসীকে উত্তম কুমার সাহার শুভেচ্ছা ও অভিনন্দন বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বদরগঞ্জবাসীকে শুভেচ্ছা জানিয়েছে পৌর বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট গোলাম রসুল বকুল বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বদরগঞ্জ পৌরবাসী কে কমল লোহানীর শুভেচ্ছা ও অভিনন্দন
বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৮ পূর্বাহ্ন

মোরেলগঞ্জে একসঙ্গে কৃষিকাজে গিয়ে বজ্রপাতে দুই ভাইয়ের করুণ মৃত্যু

Reporter Name
Update : বুধবার, ২ সেপ্টেম্বর, ২০২৬

কলি আক্তার,দৈনিক ইবি নিউজ:
বাগেরহাটের মোরেলগঞ্জ হোগলাপাশা ইউনিয়নে বজ্রপাতে আপন দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। বুধবার(০২ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১ টায় মাঠে কৃষি কাজ করার সময় বজ্রপাতে তাদের মৃত্যু হয়।উপজেলার হোগলাপাশা ইউনিয়নের বড় হরিপুর গ্রামের মৃত মনোরঞ্জন বাছাড় এর দুই ছেলে একই ইউনিয়নের মহিশপুর এলাকায় বোনের জমিতে আমন ধানের চাষাবাদের সময় এ বজ্রপাতের ঘটনা ঘটে। বজ্রপাতে বিধান চন্দ্র বাছাড়(৫৫) ও মানিক চন্দ্র বাছাড় (৪০) ঘটনাস্থলে মারা যায়। এসময় সান্ত মিস্ত্রি ও সুশীল মিস্ত্রি নামে আপর দুই শ্রমিক আহত হয়েছে। আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।
 নিহত বিধান চন্দ্র বাছাড়ের ভাইপো রাজিব চন্দ্র বাছাড় জানান, আমার এক বোনের জমিতে আমন ধানের  চাষাবাদ করার জন্য দুই ভাই সকালে মাঠে কাজ করছিল। বেলা সাড়ে ১১ টায় বজ্রপাতের ঘটনা ঘটে। দুই ভাই পাশাপাশি কাজ করায় তারা বজ্রপাতের আঘাতে ঘটনান্থলে মারা যায়।  এ ব্যাপারে ইউএনও হাবিবুল্লাহ বলেন, হোগলাপাশায় বজ্রপাতে দুই ভাইয়ের মৃত্যুর সংবাদ পেয়েছি। ঘটনা খুবই দুঃখ জনক। আমরা উপজেলা প্রশাসনের পক্ষ থেকে পরিবার প্রতি ২৫ হাজার টাকা করে সহযোগিতা প্রদান করছি। জেলা প্রশাসনের পক্ষ থেকে আরো কিছু দেয়ার চেষ্টা করতেছি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category