শিরোনাম :
‎বিরলে কলেজছাত্রীকে অপহরণের অভিযোগে আটক-১ কালুপাড়ায় ১৫ টাকা কেজিতে খাদ্যবান্ধব কর্মসূচির চাল সুষ্ঠুভাবে বিতরণ হচ্ছে:‎স্বস্তিতে নিম্নআয়ের মানুষ  হাজীগঞ্জে ইমাম রাব্বানী দরবার শরীফ থেকে শামীম রেজাকে আজীবন বহিষ্কার দৈনিক ইবি নিউজের সহকারী বার্তা সম্পাদক কলি আক্তার আহত ডাঃ হাঃ রোডের কোলঘেঁষে মাদ্রাসা ঠেস বাসস্টপের নলেজ সিটিতে বর্ণাঢ্য অনুষ্ঠানে শিক্ষক দিবস উদযাপন বটিয়াঘাটায় ধর্মীয় ভাবগম্ভীর্যের মধ্য উদযাপিত হয়েছে ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী ‎তারাগঞ্জে মাদকবিরোধী ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত  ‎নাগেরহাটে বর্ণাঢ্য আয়োজনে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমীর শোভাযাত্রা পালিত  বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রূপসায় পদ্ম বিলের খালে মাছ অবমুক্ত মোরেলগঞ্জে জন্মাষ্টমীর মঙ্গল শোভাযাত্রায় অনুষ্ঠিত
সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২২ অপরাহ্ন

রংপুরে ইয়াবা বিক্রির সময় যুবদল নেতাসহ গ্রেপ্তার ২

Reporter Name
Update : সোমবার, ১০ আগস্ট, ২০২৬

নিজস্ব প্রতিবেদক,রংপুর।। 

‎রংপুরে ইয়াবাসহ যুবদল নেতা মোশারফ হোসেন এবং আজিজুল নামে এক কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এসময় তাদের ব্যবহৃত মোটরসাইকেল জব্দ করা হয়েছে।

‎সোমবার বিকেলে তাদেরকে মাদক মামলায় গ্রেপ্তার দেখিয়ে রংপুর আদালতে পাঠিয়েছে পুলিশ।

‎তারা হলেন, পীরগাছার ছাওলা ইউনিয়নের হরিরাম গ্রামের মৃত মশিয়ার রহমানের ছেলে ও ওয়ার্ড যুবদলের সভাপতি মোশারফ হোসেন (৪১) ও মনছুর আলীর ছেলে আজিজুল ইসলাম (২৮)।

‎বিষয়টি নিশ্চিত করেছেন কাউনিয়া থানার উপপরিদর্শক (এসআই) ব্রজ গোপাল কর্মকার ‎তিনি জানান, রোববার রাত সাড়ে ৮টার দিকে পুলিশ অভিযান চালিয়ে মোটরসাইকেলযোগে মাদক বিক্রির সময় দুই জনকে আটক করে। এসময় তল্লাশী করে মোশারফের কাছ থেকে ১৫ পিস ও আজিজুলের কাছ থেকে ৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এসময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি মোটরসাইকেল জব্দ করে পুলিশ। এব্যাপারে মাদক আইনের মামলা করা হয়েছে।

‎এ বিষয়ে পীরগাছার ছাওলা ইউনিয়ন যুবদলের ভারপ্রাপ্ত আহবায়ক আজাদ রহমান বলেন, মোশারফ হোসেন তার ইউনিয়নের ওয়ার্ড যুবদলের সভাপতি। মাদকের সঙ্গে জড়িতের ব্যাপারে দায়ভার নেবে না সংগঠন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category