শিরোনাম :
ভারতের প্রভাস মণ্ডল এনকাউন্টারে তদন্তে সিআইডি, বারুইপুরে ঘটনাস্থলে চার সদস্যের প্রতিনিধি দল খুলনার লবণচরায় বিদেশি পিস্তল ও গুলিসহ দুই অস্ত্রধারী গ্রেপ্তার করেছে র‍্যাব-৬ তামিম নামে এক মাদ্রাসার ছাত্র নিখোঁজ ডুমুরিয়ার চুকনগর জিরো পয়েন্ট গোলচত্বরে সড়ক বিভাগের সংস্কার ও নির্মাণ কাজ শুরু: স্বস্তিতে যাত্রী ও চালকরা আলফাডাঙ্গায় যুবসমাজের হাতে মাদক ব্যবসায়ী আটক মুচলেকা দিয়ে ছেড়ে দিলেন বিএনপি’র নেতা হাসিব খুলনার রূপসা তেরখাদা দিঘলিয়ার কৃষকদের জন্য চালু হচ্ছে কৃষক কার্ড কার্যক্রম বিপন্ন মানুষের পাশে দাঁড়াতে এসেছি, বাঁশখালীতে জামায়াতের আমীর ড,শফিকুর রহমান  ডুমুরিয়ার চুকনগর জিরো পয়েন্ট গোলচত্বরে সড়ক বিভাগের সংস্কার ও নির্মাণ কাজ শুরু: স্বস্তিতে যাত্রী ও চালকরা কাপ্তাইয়ে পাহাড়ধসে ক্ষতিগ্রস্তদের পাশে বিজিবি, জরুরি ত্রাণ বিতরণ সিলেট কোম্পানীগঞ্জে বিএসএফের পুশইনের চেষ্টা: বিজিবির বাঁধায় শূন্য রেখায় আটকে আছে ৭জন
শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ১১:৩৫ অপরাহ্ন

মোরেলগঞ্জে মানববন্ধনের প্রতিবাদে স্বাস্থ্য কর্মকর্তার সংবাদ সম্মেলন 

Reporter Name
Update : মঙ্গলবার, ৭ জুলাই, ২০২৬

দৈনিক ইবি নিউজ :

বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. কামাল হোসেন মুফতির বিরুদ্ধে মানববন্ধনসহ নানা অভিযোগের প্রতিবাদ জানিয়ে সংবাদ সম্মেলন করেছেন স্বয়ং স্বাস্থ্য কর্মকতা নিজেই।
সোমবার রাত সাড়ে ৯ টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভবনে তার নিজ সরকারি দপ্তরে  এ সংবাদ সম্মেলনের আয়োজন করেন। এ সময় তার সাথে ছিলেন আবাসিক মেডিকেল অফিসার ডাক্তার সিয়াম ও ভারপ্রাপ্ত স্টোর কিপার মো. রিয়াদ হাসান সোহাগ ।সংবাদ সম্মেলনে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. কামাল হোসেন মুফতি বলেন, একটি কুচক্রি মহল আমার বিরুদ্ধে নানা ধরনের ষড়যন্ত্র করছে। স্বৈরাচারের  দোসর ওই অংশটি আমার বিরুদ্ধে মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন অভিযোগ করে আমাকে হেয় প্রতিপন্ন করছে এবং হাসপাতালের চিকিৎসা ব্যবস্থা নিয়ে নানা গুজব ছড়াচ্ছে। আমি এসব মিথ্যা, বানোয়াট, ভিত্তিহীন অভিযোগ ও মানববন্ধনের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাই।তিনি আরও বলেন, হাসপাতালে জনবল এবং সজ্জা সংকট থাকার পরেও আমরা সার্বক্ষনিক রোগীদের যথাযথ সেবা দিয়ে যাচ্ছি। একটি মহল হাসপাতালে ঔষধ নিয়ে গুজব ছড়াচ্ছে যা সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট। আমরা রোগীদেরে হাসপাতাল থেকেই ঔষধ সরবরাহ করছি। বর্তমানে আমাদের হাসপাতালে প্রয়োজনীয় ঔষধ রয়েছে। বর্তমান সরকার স্বাস্থ্যখাতে  বাজেট বৃদ্ধি করার ফলে আগামীতে ঔষধ ও চিকিৎসা সামগ্রী নিয়ে আর কোন সংকট থাকবে না বলে আশা রাখি। এ অবস্থায় তিনি ষড়যন্ত্রকারী কুচক্রী মহলের  মিথ্যা বানোয়াট ও ভিত্তিহীন  গুজবে কান না দেয়ার জন্য এলাকার নাগরিকদের প্রতি আহ্বান জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category