হাজীগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির নির্বাচনে সাধারণ সম্পাদক পদপ্রার্থী আল আমিন সর্দার বাবুর বাঘ মার্কার সমর্থনে মতবিনিম
হাজীগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতি নির্বাচন কে সামনে রেখে সাধারণ সম্পাদক পদপ্রার্থী আল আমিন সর্দার বাবুর বাঘ মার্কার সমর্থনে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৪ আগস্ট) বিকেল ৩টায় হাজীগঞ্জ টাওয়ার মার্কেটে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
হাজীগঞ্জ টাওয়ার মার্কেটের রাজধানী ক্লথ স্টোরের স্বত্বাধিকারী এমরান হোসেনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সাধারণ সম্পাদক পদপ্রার্থী আল আমিন সর্দার বাবু।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন বিশিষ্ট ব্যবসায়ী ইকরাম হোসেন। সভায় বক্তব্য দেন প্রবীণ ব্যবসায়ী অধীর চন্দ্র শীল, অনিক বস্ত্রালয়ের স্বত্বাধিকারী রতন এবং বিশিষ্ট ব্যবসায়ী মুজিবুর রহমান। অনুষ্ঠান সঞ্চালনা করেন বিশিষ্ট ব্যবসায়ী মো. ইউছুফ।
সভায় বক্তারা হাজীগঞ্জ বাজারের ব্যবসায়ীদের স্বার্থ, ব্যবসাবান্ধব পরিবেশ ও পারস্পরিক সহযোগিতার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন। এ সময় সাধারণ সম্পাদক পদপ্রার্থী আল আমিন সর্দার বাবুর বাঘ মার্কার পক্ষে ব্যবসায়ীদের সমর্থন ও সহযোগিতা কামনা করা হয়।
মতবিনিময় সভায় হাজীগঞ্জ বাজারের বিভিন্ন মার্কেটের মালিক ও ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন। ![]()