শিরোনাম :
‎ফেসবুকে রায়হান কবির মিল্টনকে নিয়ে কটূক্তির অভিযোগ, সাইবার আইনে মামলার হুঁশিয়ারি মৌলভীবাজারে বিদেশ পাঠানো নামে প্রতারণা ও টাকা আত্মসাতের প্রতিবাদে সংবাদ সম্মেলন ‎যাঁরা থাকেন আড়ালে, তাঁরাই হলেন অনুষ্ঠানের অতিথি–ভ্যানচালক জুতা মেরামতকারী-ঝালমুড়ি বিক্রেতা  লোহানীপাড়ায় মিল্টনের স্ত্রীর নেতৃত্বে ৩০০ মোটরসাইকেলের শোডাউন, ছয় পূজামণ্ডপ পরিদর্শন আগে কাজ দেন, তারপর দোকান ভাঙেন’ রাঙ্গামাটিতে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনে হাবীব আজম- সম্প্রীতি ও সৌহার্দ্য বজায় রাখার আহ্বান ‎লোহানীপাড়ায় টিসিবির পণ্য বিতরণে নানা অনিয়ম, দায় চাপাচ্ছেন ডিলার ও কর্মকর্তা ‎ ‎রংপুরে দুর্গাপূজার ডেকোরেশনের মালামাল খুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে এক যুবকের মৃত্যু ‎ ফরিদপুরের আলফাডাঙ্গায় পূজামণ্ডপ পরিদর্শন করেন পৌর মেয়র প্রার্থী বিএনপির সভাপতি আব্দুল মান্নান মিয়া আব্বাস আড়ংঘাটায় ক্রয়কৃত জমি দখলের চেষ্টা ও হুমকির অভিযোগ, নিরাপত্তা চেয়ে জিডি
শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ০৭:৫৯ অপরাহ্ন

হাজীগঞ্জে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত

Reporter Name
Update : মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২৬
oplus_0

হাজীগঞ্জে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার ৩নং কালচোঁ উত্তর ইউনিয়নের তারাপাল্লা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের মাঝে বৃক্ষরোপণ কর্মসূচি ও গাছের চারা বিতরণ করা হয়েছে।
হাজীগঞ্জ উপজেলা ছাত্রদলের সহ-সভাপতি মোঃ জহির পাটোয়ারীর উদ্যোগে এবং বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের নির্দেশে মঙ্গলবার (২৫ আগস্ট) সকাল ১০টায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
পরিবেশের ভারসাম্য রক্ষা, সবুজায়ন বৃদ্ধি এবং শিক্ষার্থীদের মধ্যে বৃক্ষরোপণে উৎসাহ সৃষ্টি করতে এ আয়োজন করা হয়। অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষার্থীদের হাতে বিভিন্ন প্রজাতির গাছের চারা তুলে দেওয়া হয় এবং গাছ লাগানোর গুরুত্ব সম্পর্কে তাদের সচেতন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন বিএনপি নেতা সোলেমান পাটোয়ারী, কাজী জাকির ও মিজান। এছাড়া যুবদল নেতা কামাল হোসেন রবিন, আলমাছ, ইমান, রাছেল হাওলাদার, লিটন, হাবিব মিজি, মোরশেদ কাজী ও মানিক উপস্থিত ছিলেন।
ছাত্রদলের নেতাকর্মীদের মধ্যে উপস্থিত ছিলেন হাজীগঞ্জ উপজেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মহিনউদ্দীন মহি বেপারী, সুজন হাওলাদার, দুর্জয় মামুন, রাকিব হাওলাদার, আল-আমিন হাওলাদারসহ স্থানীয় নেতাকর্মীরা।
আয়োজকরা জানান, শিক্ষার্থীদের মধ্যে গাছ লাগানোর আগ্রহ সৃষ্টি করা এবং পরিবেশ রক্ষায় সবাইকে সচেতন করাই এ কর্মসূচির মূল উদ্দেশ্য। ভবিষ্যতেও এ ধরনের সামাজিক ও পরিবেশবান্ধব কর্মসূচি অব্যাহত থাকবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category