শিরোনাম :
সার্ভেয়ার পদ যেন ‘আশীর্বাদ’: এক যুগে নাছিরের সম্পদ ৫–৭ কোটি টাকার লবণচরায় বিদেশি পিস্তল ও গুলিসহ তিনজন গ্রেফতার মোরেলগঞ্জে জিপিএফের ১০ কোটি টাকা জালিয়াতি ৪ অফিসার ও ২ অডিটর সাময়িক বরখাস্ত কাঠালিয়া সদর ইউনিয়নের ৫নং ওয়ার্ডে মেম্বার পদে পুনরায় প্রার্থিতা ঘোষণা করলেন মো. রুহুল আমিন জিহাদী রাজারগাঁও ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী ফজলুল করিম দোয়া ও সমর্থন প্রত্যাশী হাটিলা পশ্চিম ইউনিয়ন বিএনপির আহ্বায়ক স্বপন, সদস্য সচিব রুবেল বোচাগঞ্জ স্টেডিয়ামে বরাদ্দ, বিরলের স্টেডিয়াম ২০২৯ সালে এমপি পিনাককে ধন্যবাদ ‎খাদ্যবান্ধব কর্মসূচির অনিয়মের সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকদের নিয়ে ফেসবুকে ভুয়া,মানহানিকর ফেসবুক পোস্ট চাল সিন্ডিকেটের  হাজীগঞ্জ পৌর ৮নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী নাজমুল হাসান রাজন দোয়া ও সমর্থন প্রত্যাশী জোড়খালী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের অসুস্থ হওয়ার ঘটনায় স্বাস্থ্য বিভাগের তদন্ত শুরু
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫০ অপরাহ্ন

রাজারগাঁও ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী ফজলুল করিম দোয়া ও সমর্থন প্রত্যাশী

Reporter Name
Update : বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬

নিজস্ব প্রতিবেদক///আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে হাজীগঞ্জ উপজেলার ১নং রাজারগাঁও ইউনিয়নকে একটি আধুনিক, দুর্নীতিমুক্ত ও মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তোলার ঘোষণা দিয়ে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে মাঠে নেমেছেন মো. ফজলুল করিম। তিনি ইউনিয়নবাসীর সার্বিক উন্নয়ন, সুখ-দুঃখে পাশে থাকা এবং জনগণের অধিকার সুনিশ্চিত করার প্রত্যয় ব্যক্ত করে সকলের দোয়া ও সমর্থন প্রার্থনা করেছেন।

মো. ফজলুল করিম দীর্ঘ দিন ধরে বিএনপির রাজনীতির সাথে সক্রিয়ভাবে জড়িত রয়েছেন। তিনি সাবেক যুগ্ম আহ্বায়ক, হাজীগঞ্জ উপজেলা যুবদল এবং সাবেক সভাপতি, ১নং রাজারগাঁও ইউনিয়ন যুবদল-এর দায়িত্ব সফলভাবে পালন করেছেন। দলের দুর্দিনে রাজপথে সক্রিয় থেকে তিনি কর্মী ও সাধারণ মানুষের আস্থার প্রতীক হয়ে উঠেছেন।

এলাকার সাধারণ মানুষের সাথে কথা বলে জানা যায়, ফজলুল করিম একজন সৎ, পরোপকারী ও জনবান্ধব নেতা হিসেবে পরিচিত। এলাকার যেকোনো উন্নয়নমূলক কাজ, সামাজিক সংকট এবং বিপদে-আপদে তিনি সবসময় সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছেন।

পরিবর্তনের অঙ্গীকার নিয়ে চেয়ারম্যান প্রার্থী মো. ফজলুল করিম বলেন—জনগণের ভালোবাসাই আমার সবচেয়ে বড় শক্তি। ১নং রাজারগাঁও ইউনিয়নের অবহেলিত মানুষের জীবনমান উন্নয়ন, সুশাসন প্রতিষ্ঠা এবং একটি স্বচ্ছ ও জবাবদিহিমূলক পরিষদ গঠনই আমার মূল লক্ষ্য। আমি দলীয় মতাদর্শের ঊর্ধ্বে উঠে দল-মত নির্বিশেষে সকলের সেবা করতে চাই। এলাকার মুরুব্বী, তরুণ সমাজ ও সর্বস্তরের জনতা আমাকে যেভাবে সমর্থন দিচ্ছেন, তাতে আমি আশাবাদী। ইউনিয়নবাসীর সেবা করার জন্য আমি সকলের দোয়া ও সহযোগিতা কামনা করছি।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category