মোঃ মাসুম সরদার,দৈনিক ইবি নিউজ: খুলনার রূপসা উপজেলার আইচগাতী ইউনিয়নের ২নং ওয়ার্ড রাজাপুরে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে মেম্বার প্রার্থী নয়ন মোড়লের দোয়া ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
১৬ অক্টোবর শুক্রবার বিকেল সাড়ে ৪টায় রাজাপুর কালীবাড়ী ঘাট এলাকায় এ সভা অনুষ্ঠিত হয়। এতে স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও প্রার্থীর সমর্থকেরা অংশ নেন।
সভায় উপস্থিত ছিলেন সোহাগ সরকার, রাজা মনিরুজ্জামান তসলিম, মাখোন কাজী, মোঃ আরিফ হোসেন, মোঃ শহিদুল, ইন্দ্র বাবু, মোঃ মাসুদ, মোঃ মিরাজ সরদার, মোঃ ইসমাইল হোসেন, মোঃ বক্কর হোসেন ও মোঃ মিলন সিকদারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
সভায় বক্তারা মেম্বার পদপ্রার্থী মোঃ নয়ন মোড়লের জন্য দোয়া ও সমর্থন কামনা করেন। পাশাপাশি এলাকার উন্নয়ন ও সাধারণ মানুষের কল্যাণে তাঁকে সহযোগিতা করার আহ্বান জানান।

মতবিনিময় সভায় মোঃ নয়ন মোড়ল বলেন, “আপনারা জানেন, করোনাকালীন সময়ে আমি সাধারণ মানুষকে বিনামূল্যে অক্সিজেন ও রক্ত দিয়ে সেবা করেছি। মানুষের বিপদে পাশে থাকার চেষ্টা করেছি। ভবিষ্যতেও এলাকার মানুষের পাশে থেকে সেবা করতে চাই।”
তিনি আরও বলেন, এলাকার মানুষের দোয়া, ভালোবাসা ও সমর্থন নিয়ে নির্বাচিত হতে পারলে সাধারণ মানুষের কল্যাণে কাজ করতে চান।
সভায় স্থানীয় বিভিন্ন সমস্যা, এলাকার উন্নয়ন এবং জনসেবামূলক কর্মকাণ্ড নিয়ে আলোচনা হয়। এ সময় উপস্থিত ব্যক্তিরা প্রার্থীর সঙ্গে মতবিনিময় করেন।