মোঃ মাসুম সরদার,দৈনিক ইবি নিউজ: নতুন কুঁড়ি সিজন-২ উপলক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমানের খুলনা আগমনকে স্বাগত জানিয়ে খুলনায় বর্ণাঢ্য সমাবেশ ও র্যালি করেছে জেলা তাঁতি দল। খুলনা জেলা তাঁতি দলের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে নেতাকর্মীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
সমাবেশ ও র্যালিতে নেতৃত্ব দেন খুলনা জেলা তাঁতি দলের আহ্বায়ক শহিদুল ইসলাম লিটন তালুকদার, সিনিয়র যুগ্ম আহ্বায়ক এস. এম. আব্দুল্লাহ আল মামুনসহ জেলা পর্যায়ের অন্যান্য নেতৃবৃন্দ। এ সময় যুগ্ম আহ্বায়ক আলমগীর হোসেন মাস্টার, মামুন গাজী, মাহাতাব হোসেন, আব্দুল হালিম সরদার, সুজন ভূঁইয়া, নাসির বেপারী, গাজী বেলায়েত হোসেন, ডাক্তার কবির মোল্লা, জামাল মোল্লা, ইউনুস ফরাজী, শাহাদাত হোসেন মিলন ও সোহরাব হোসেন উপস্থিত ছিলেন।
এছাড়াও বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা কর্মসূচিতে অংশ নেন। নেতাকর্মীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও সাংগঠনিক ঐক্যের মধ্য দিয়ে সমাবেশ ও বর্ণাঢ্য র্যালিটি সফলভাবে সম্পন্ন হয়।