শিরোনাম :
রংপুরে নারী পুলিশ সদস্যদের সক্ষমতা বৃদ্ধি ও জেন্ডার-সংবেদনশীল পুলিশিং জোরদারে কর্মশালা অনুষ্ঠিত বদরগঞ্জে শিশু শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগ উঠেছে আরেক শিক্ষার্থীর বিরুদ্ধে শিশু অধিকার ও সুরক্ষা বিষয়ক সচেতনতামূলক সভা অনুষ্ঠিত সিসিডিবি’র উদ্যোগে প্রশিক্ষণ মোরেলগঞ্জে ৪ কিলোমিটারের একাধিক বাঁধ অপসারণ করলেন নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোরেলগঞ্জে ক্যাডেট মাদ্রাসার উদ্যাোগে ২৫ জন শিক্ষার্থীকে সবক প্রদান রাঙ্গামাটিতে কোতয়ালী পুলিশের বিশেষ অভিযান: চোলাইমদ ও সাজাপ্রাপ্ত আসামিসহ গ্রেফতার ৪ শাহরাস্তিতে বিএনপি নেতা সেলিমের বিরুদ্ধে ১০ সরকারি গাছ কাটার অভিযোগ কালীগঞ্জে বসত বাড়ীতে হামলা করে স্বর্ণালংকারসহ ২৫ লাখ টাকার মালামাল লুট মোরেলগঞ্জে এক কৃষকের কাটিমন আম চাষে বাম্পার ফলন
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৯:০৫ পূর্বাহ্ন

দিঘলিয়ায় কেডিএ’র মাস্টার প্ল্যান বিষয়ে অবহিতকরণ সভা অনুষ্ঠিত

Reporter Name
Update : রবিবার, ১০ মে, ২০২৬

বেনজীর আহমেদ মুকুল দিঘলিয়া প্রতিনিধিঃখুলনা উন্নয়ন কর্তৃপক্ষ (কেডিএ)’র আয়োজনে এবং উপজেলা প্রশাসনের সহযোগিতায় দিঘলিয়ায় মাস্টার প্ল্যান বিষয়ে এক অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৪ মে) সকাল সাড়ে ১০টায় দিঘলিয়া উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন দিঘলিয়া উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুজন দাশ গুপ্ত এবং সঞ্চালনা করেন খুলনা উন্নয়ন কর্তৃপক্ষের সহকারী পরিকল্পনা অফিসার রাকিবুল হাসান। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা উন্নয়ন কর্তৃপক্ষের পরিকল্পনা অফিসার ও পরিকল্পনাবিদ তানভীর আহমেদ। তিনি তার বক্তব্যে দিঘলিয়া উপজেলায় কেডিএ’র লক্ষ্য, উদ্দেশ্য, উন্নয়ন কাজের সীমানা, কর্মপরিকল্পনা এবং ভবিষ্যৎ উন্নয়ন কার্যক্রম বিস্তারিতভাবে তুলে ধরেন।
সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার সুজন দাশ গুপ্ত বলেন, পরিকল্পিত উন্নয়ন ছাড়া এলাকার জীবনমান উন্নয়ন সম্ভব নয়। টেকসই উন্নয়নের জন্য সুদূরপ্রসারী পরিকল্পনা অত্যন্ত গুরুত্বপূর্ণ। পরিকল্পিত আবাসন ও উন্নয়ন কর্মকাণ্ড মানুষের জীবনযাত্রার মান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ রিয়াজ উদ্দিন আহমেদ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ মাহবুবুল আলম, দিঘলিয়া থানা’র ওসি (তদন্ত) প্রবীর কুমার বিশ্বাস, উপজেলা প্রকৌশলী আবু তারেক সাইফুল কামাল, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মাহমুদা সুলতানা, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা স্নিগ্ধা খাঁ বাবলী, দিঘলিয়া উপজেলা বিএনপির সভাপতি এম. সাইফুর রহমান মিন্টু ও সাধারণ সম্পাদক আঃ রকিব মল্লিক, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নবনীতা দত্ত। এছাড়া উপস্থিত ছিলেন উপজেলা প্রেসক্লাব দিঘলিয়ার উপদেষ্টা ডাঃ সৈয়দ আবুল কাসেম, সভাপতি সৈয়দ জাহিদুজ্জামান, সাধারণ সম্পাদক শেখ শামীমুল ইসলাম, দিঘলিয়া প্রেসক্লাবের সভাপতি মোঃ শহিদুল ইসলাম, সহ-সভাপতি ইঞ্জিনিয়ার ওয়াহিদ মুরাদসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, সাংবাদিক, বীর মুক্তিযোদ্ধা, শিক্ষক, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category