শিরোনাম :
দিঘলিয়ায় পূর্ববাংলা কমিউনিস্ট পার্টির আঞ্চলিক নেতা আততায়ীর গুলিতে নিহত ছেলেকে জবাই করে হত্যার ৫১ দিনের মাথায় বাবাকে গুলি করে হত্যা বটিয়াঘাটায় নবাগত সহকারী কমিশনার (ভূমি) হিসেবে যোগদান করেছেন মোঃ ফজলে রাব্বী ২৬৩ নং সরালিয়া বিশারীঘাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক দিবস উদযাপন পীরগাছায় শিক্ষার্থীদের মাঝে ফুটবল বিতরণ করলেন ইউপি সদস্য পদপ্রার্থী জুয়েল রানা শিক্ষকের মর্যাদা শিক্ষার অগ্রগতি বিশ্ব শিক্ষক দিবস উদযাপন শোক সংবাদ:বীর মুক্তিযোদ্ধা আব্দুল জলিল খান রংপুরে ‘ব্যবসায়ী ও উদ্যোক্তা সমাবেশ’ অনুষ্ঠিত কুড়িগ্রাম সীমান্তে বাংলাদেশি ভেবে বিএসএফের গুলিতে আহত ২ ভারতীয় নাগরিক রংপুর মেডিকেলে চিকিৎসাধীন আলফাডাঙ্গায় এসএসসি’র জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ১১:৪৫ অপরাহ্ন

নাকের ভেতরে অপারেশনে মিললো বাঁশের দুটি টুকরো

Reporter Name
Update : শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬

তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি; মৌলভীবাজার ২৫০ শয্যাবিশিষ্ট জেলা সদর হাসপাতালে কাঁটা জখমের চিকিৎসায় সেলাই দেওয়ার পর থেকে ক্ষতস্থানে পতন ধরার অভিযোগ উঠেছে। পরে একটি বেসরকারি হাসপাতালে অস্ত্রোপচারের মাধ্যমে রোগীর ক্ষতস্থান থেকে বাঁশের দুটি টুকরো বের করা হয়।

ভুক্তভোগী অঞ্জনা দত্ত (৪০) মৌলভীবাজার সদর উপজেলার ৭নং চাঁদনীঘাট ইউনিয়নের মাতারকাপন এলাকার বাসিন্দা। গত ১১ই সেপ্টেম্বর রক্তাক্ত কাঁটা জখম নিয়ে তিনি সদর হাসপাতালে ভর্তি হন। সেখানে ক্ষতস্থানে সেলাইয়ের পর ১৪ই সেপ্টেম্বর তাকে চিকিৎসা দিয়ে ছাড়পত্র দেওয়া হয় এবং ডাক্তারের পরামর্শে ড্রেসিং করার জন্য বলা হয়। বিপত্তি বাধে তখনি বাড়িতে যাওয়ার পর অবস্থার অবনতি ঘটে এবং ক্ষতস্থানে পচন ধরে।

তীব্র ব্যথা নিয়ে পরবর্তীতে তাকে শহরের এ্যাপোলো স্পেশালাইজড হাসপাতালে ভর্তি করা হয়। বৃহস্পতিবার (২৪শে সেপ্টেম্বর) অধ্যাপক ডা. এস. এম. গোলাম রহমান (অবসরপ্রাপ্ত অধ্যাপক, সার্জারি, সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল) তত্ত্বাবধানে ঐ নারীর অস্ত্রোপচার করা হয়। এ সময় তার ক্ষতস্থান থেকে বাঁশের দুটি টুকরো বের করা হয়।

চিকিৎসার সময় ক্ষতস্থানের ভেতরে বাঁশের অংশ থাকা সত্ত্বেও তা পরিষ্কার না করে কীভাবে সেলাই করা হলো—তা নিয়ে প্রশ্ন তুলেছেন স্বজনরা। এটি চিকিৎসায় অবহেলা কি না, তা খতিয়ে দেখতে সুষ্ঠু তদন্ত দাবি করেছেন তারা।

এ বিষয়ে মৌলভীবাজার সদর হাসপাতালের সংশ্লিষ্ট চিকিৎসক বা কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করেও কোন কোনো বক্তব্য পাওয়া যায়নি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category