শিরোনাম :
মগরাহাটে পুলিশের বড় সাফল্য জে.পি. নাড্ডার গাড়িতে হামলার মামলায় গ্রেফতার প্রধানের স্বামী, ৬ দিনের পুলিশ হেফাজত কাঠালিয়ায় উপসহকারী কৃষি কর্মকর্তার বসতঘরের সীমানা প্রাচীর ভাঙচুরের অভিযোগ নড়াইল সদর থানা পুলিশের অভিযানে দেশীয় অস্ত্রসহ ১১ জন গ্রেপ্তার বদরগঞ্জের গোপীনাথপুরে মাদকবিরোধী প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত খুলনা-৪ আসনে জনগণের সেবায় দপ্তর সচিব ও সহকারী দপ্তর সচিব নিয়োগ কালীগঞ্জে বিএনপির নেতৃবৃন্দের সঙ্গে এমপি মিলনের মতবিনিময় সামাজিক যোগাযোগমাধ্যমে শালীনতা ও গঠনমূলক সমালোচনার আহ্বান মোরেলগঞ্জে শান্তি ও সম্প্রীতি রক্ষায় পিএফজি-এর ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত গভীর রাতে বাড়িতে ঢুকে মারধর, ভয় দেখিয়ে ৪৮ হাজার ৩০০ টাকা হাতিয়ে নেয়ায় থানায় অভিযোগ দৈনিক ইবি নিউজের ৫৭ হাজার ফলোয়ার পূর্তি উপলক্ষে কেক কেটে উৎযাপন করলো ইবি পরিবার জয়নগরে বিজেপির বুথ সভাপতিকে মারধরের অভিযোগ, তৃণমূলের বিরুদ্ধে উঠল গুরুতর অভিযোগ
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১২:২৭ পূর্বাহ্ন

আমভিটায় আবারও সড়ক দুর্ঘটনা: বেহাল শাহপুর–দৌলতপুর সড়কের সংস্কারে জরুরি পদক্ষেপের দাবি

Reporter Name
Update : সোমবার, ১৩ জুলাই, ২০২৬

গাজী রাসেল আকবর, দৈনিক ইবি নিউজ; খুলনার শাহপুর–দৌলতপুর সড়কের আমভিটা এলাকার কাছাকাছি যাত্রীবোঝাই একটি ইজিবাইক উল্টে যাওয়ার ঘটনায় কয়েকজন যাত্রী আহত হয়েছেন। সোমবার (১৩ জুলাই) দুপুর আড়াইটায় এ দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, দুর্ঘটনার পর স্থানীয় লোকজন দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে প্রয়োজনীয় সহায়তা প্রদান করেন। পরে তাদের চিকিৎসার ব্যবস্থা করা হয়।

স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে শাহপুর–দৌলতপুর সড়কটি অত্যন্ত বেহাল অবস্থায় রয়েছে। সড়কের বিভিন্ন স্থানে বড় বড় গর্ত, খানাখন্দ ও ভাঙাচোরা অংশের কারণে প্রতিনিয়ত ছোট-বড় দুর্ঘটনা ঘটছে। এতে যাত্রী, চালক ও পথচারীরা চরম দুর্ভোগের শিকার হচ্ছেন।
এলাকাবাসীর দাবিব, বহুবার সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করা হলেও এখনো কার্যকর কোনো সংস্কার কাজ শুরু হয়নি। দ্রুত সড়কটি সংস্কার করা না হলে ভবিষ্যতে আরও বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে বলে তারা আশঙ্কা প্রকাশ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category