শিরোনাম :
দ্বাদশ গ্রাম ইউনিয়ন শ্রমিক দলের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত মোরেলগঞ্জ বলইবুনিয়ায় কোডেকের সংলাপ অনুষ্ঠিত  মোরেলগঞ্জের খাউলিয়ায় কোডেকের সংলাপ অনুষ্ঠিত সবুজের আড়ালে কৃষকের চোখের জল: ডুমুরিয়ায় সিন্ডিকেটের জালে পিষ্ট সবজিচাষিরা ডুমুরিয়ার টিপনা আদর্শ গ্রামে বিশুদ্ধ পানি ও স্যানিটেশন ব্যবস্থার উন্নয়নে কর্মকর্তাদের স্থান পরিদর্শন ফ্যাসিস্ট হাসিনা তার ক্ষমতা চিরস্থায়ী করার জন্য বহু ষড়যন্ত্র করেছে। গোলাম পরওয়ার. বদরগঞ্জে জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয় ।  বিসিএস ক্যাডার হতে চায় গোল্ডেন এ প্লাস পাওয়া কৃতি শিক্ষার্থী আলিফ ‎বদরগঞ্জে খাদ্যশস্য সংগ্রহে অনিয়মের অভিযোগ: খাদ্য কর্মকর্তা, ওসিএলএসডি ও সিন্ডিকেটের বিরুদ্ধে সংবাদ সম্মেলন মামলার দফাওয়ারি জবাব না দেওয়ার অভিযোগ, দীর্ঘসূত্রতায় ভোগান্তিতে এনবিআর কর্মকর্তা-কর্মচারীরা
সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০৪:৫০ পূর্বাহ্ন

জমির বিরোধে হামলায় নারীসহ আহত ৪, বিচারের দাবিতে সাংবাদিক সম্মেলন

Reporter Name
Update : বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬

দৈনিক ইবি নিউজ :

বাগেরহাটের মোরেলগঞ্জে জমি-জমা সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় এক গৃহবধূসহ ৪ জন গুরুতর আহত হয়েছেন। বুধবার(৩ জুন) দুপুরে নিশানবাড়িয়া ইউনিয়নের গুলিশাখালী গ্রামে এ ঘটনা ঘটেছে। আহতদেরকে উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ ঘটনায় ৬ জনকে আসামি করে বৃহস্পতিবার (৪ জুন) থানায় অভিযোগ দায়ের করলে পুলিশ তৎক্ষনাত মামলা রেকর্ড করে। এ ঘটনার দৃষ্টান্তমূলক বিচারের দাবিতে একইদিন মোরেলগঞ্জ প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করেছেন ভূক্তভোগী পরিবারটি।

হাসপাতাল সূত্রে জানা গেছে, আবু মুসা হাওলাদার, তার স্ত্রী সালমা বেগম, সালমার ভাই আলম খলিফা এবং তার ছেলে কলেজ শিক্ষার্থী রাকিবুল ইসলাম খলিফা হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।এ বিষয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহমুদুর রহমান বলেন, হামলার ঘটনায় ভুক্তভোগী আবু মুসা বাদী হয়ে ৬ জনের বিরুদ্ধে মামলা করেছেন। মামলা নম্বর ১০। পুলিশ আসামিদের গ্রেফতারে চেষ্টা চালাচ্ছে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category