শিরোনাম :
মৌলভীবাজারে বিদেশ পাঠানো নামে প্রতারণা ও টাকা আত্মসাতের প্রতিবাদে সংবাদ সম্মেলন ‎যাঁরা থাকেন আড়ালে, তাঁরাই হলেন অনুষ্ঠানের অতিথি–ভ্যানচালক জুতা মেরামতকারী-ঝালমুড়ি বিক্রেতা  লোহানীপাড়ায় মিল্টনের স্ত্রীর নেতৃত্বে ৩০০ মোটরসাইকেলের শোডাউন, ছয় পূজামণ্ডপ পরিদর্শন আগে কাজ দেন, তারপর দোকান ভাঙেন’ রাঙ্গামাটিতে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনে হাবীব আজম- সম্প্রীতি ও সৌহার্দ্য বজায় রাখার আহ্বান ‎লোহানীপাড়ায় টিসিবির পণ্য বিতরণে নানা অনিয়ম, দায় চাপাচ্ছেন ডিলার ও কর্মকর্তা ‎ ‎রংপুরে দুর্গাপূজার ডেকোরেশনের মালামাল খুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে এক যুবকের মৃত্যু ‎ ফরিদপুরের আলফাডাঙ্গায় পূজামণ্ডপ পরিদর্শন করেন পৌর মেয়র প্রার্থী বিএনপির সভাপতি আব্দুল মান্নান মিয়া আব্বাস আড়ংঘাটায় ক্রয়কৃত জমি দখলের চেষ্টা ও হুমকির অভিযোগ, নিরাপত্তা চেয়ে জিডি দিঘলিয়ায় কাজলিপাড়া যুব সমাজ কল্যাণ উদয়ন সংঘের উদ্যোগে উপহার বিতরণ
শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ০৭:৩৯ অপরাহ্ন

দিঘলিয়ায় নারী ও শিশুর প্রতি সহিংসতা রোধ ও বাল্যবিবাহ প্রতিরোধে উঠান বৈঠকে খুলনা জেলা প্রশাসক: সামাজিক সচেতনতা বৃদ্ধির মাধ্যমে বাল্যবিবাহ ও সহিংসতা প্রতিরোধ করতে হবে

Reporter Name
Update : বুধবার, ২ সেপ্টেম্বর, ২০২৬

 

বেনজীর আহমেদ মুকুল দিঘলিয়া প্রতিনিধিঃখুলনার দিঘলিয়ায় উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে নারী ও শিশুর প্রতি সহিংসতা রোধ এবং বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতামূলক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা জেলা প্রশাসক মিজ্ হুরে জান্নাত।
উঠান বৈঠকে বক্তারা বলেন, নারী ও শিশুর প্রতি সহিংসতা এবং বাল্যবিবাহ সমাজের জন্য একটি গুরুতর সমস্যা। পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান, জনপ্রতিনিধি, প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি সাধারণ মানুষকে সচেতন ও ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসতে হবে।
খুলনা জেলা প্রশাসক বলেন, বাল্যবিবাহ একটি শিশুর স্বাভাবিক বিকাশ, শিক্ষা ও ভবিষ্যৎ সম্ভাবনাকে বাধাগ্রস্ত করে। কোনো পরিবার যাতে অপ্রাপ্তবয়স্ক মেয়ের বিয়ে না দেয়, সে বিষয়ে অভিভাবক ও স্থানীয় জনগণকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। একই সঙ্গে নারী ও শিশুর প্রতি যেকোনো ধরনের সহিংসতার বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে।
তিনি আরও বলেন, শুধু প্রশাসনিক পদক্ষেপ নয়, মানুষের মধ্যে সচেতনতা সৃষ্টি করাই নারী ও শিশুর নিরাপত্তা নিশ্চিত এবং বাল্যবিবাহ প্রতিরোধের অন্যতম কার্যকর উপায়। এ বিষয়ে স্থানীয় পর্যায়ে নিয়মিত সচেতনতামূলক কার্যক্রম পরিচালনার ওপর গুরুত্বারোপ করেন তিনি।
উঠান বৈঠকে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার ভূমি মোঃ রিয়াজ উদ্দিন আহমেদ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ মাহবুবুল আলম, দিঘলিয়া থানা অফিসার ইনচার্জ হাও সানওয়ার হুসাইন, উপজেলা প্রকৌশলী আবু তারেক সাইফুল কামাল, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নবনীতা দত্ত, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মাহমুদা সুলতানা, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ জামাল হুসাইন, উপজেলা সিনিয়র মৎস্য অফিসার স্নিগ্ধা খাঁ বাবলী, উপজেলা হিসাব রক্ষণ কর্মকর্তা প্রকাশ কুমার আইচ, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ মোনায়েম খান, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ শফিকুল ইসলাম, উপজেলা সমাজ সেবা অফিসার মোঃ সোহাগ হোসেন, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা পলাশ কুমার বিশ্বাস, উপজেলা সহকারী প্রগ্রামার পুষ্পেন্দু দাশ। আরও উপস্থিত ছিলেন বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ, সাংবাদিক, নারী নেত্রী মহিলা বিষয়ক দপ্তরের অধিনে বিভিন্ন নারী উদ্যোক্তা, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। বক্তারা বাল্যবিবাহ বন্ধে সামাজিকভাবে প্রতিরোধ গড়ে তোলা এবং নারী ও শিশুর প্রতি সহিংসতার ঘটনা ঘটলে দ্রুত সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানোর আহ্বান জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category