শিরোনাম :
মৌলভীবাজারে বিদেশ পাঠানো নামে প্রতারণা ও টাকা আত্মসাতের প্রতিবাদে সংবাদ সম্মেলন ‎যাঁরা থাকেন আড়ালে, তাঁরাই হলেন অনুষ্ঠানের অতিথি–ভ্যানচালক জুতা মেরামতকারী-ঝালমুড়ি বিক্রেতা  লোহানীপাড়ায় মিল্টনের স্ত্রীর নেতৃত্বে ৩০০ মোটরসাইকেলের শোডাউন, ছয় পূজামণ্ডপ পরিদর্শন আগে কাজ দেন, তারপর দোকান ভাঙেন’ রাঙ্গামাটিতে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনে হাবীব আজম- সম্প্রীতি ও সৌহার্দ্য বজায় রাখার আহ্বান ‎লোহানীপাড়ায় টিসিবির পণ্য বিতরণে নানা অনিয়ম, দায় চাপাচ্ছেন ডিলার ও কর্মকর্তা ‎ ‎রংপুরে দুর্গাপূজার ডেকোরেশনের মালামাল খুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে এক যুবকের মৃত্যু ‎ ফরিদপুরের আলফাডাঙ্গায় পূজামণ্ডপ পরিদর্শন করেন পৌর মেয়র প্রার্থী বিএনপির সভাপতি আব্দুল মান্নান মিয়া আব্বাস আড়ংঘাটায় ক্রয়কৃত জমি দখলের চেষ্টা ও হুমকির অভিযোগ, নিরাপত্তা চেয়ে জিডি দিঘলিয়ায় কাজলিপাড়া যুব সমাজ কল্যাণ উদয়ন সংঘের উদ্যোগে উপহার বিতরণ
শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ০৫:০৩ অপরাহ্ন

দেয়াড়া গ্রামে মাদকসহ নানা কর্মকান্ডের প্রতিবাদ করায় ছোট ভাইয়ের দা’র কোপে বড় ভাই রক্তাক্ত

Reporter Name
Update : শনিবার, ৩ অক্টোবর, ২০২৬

দিঘলিয়া প্রতিনিধি:  দিঘলিয়া উপজেলার সদর ইউনিয়নের দেয়াড়া গ্রামে ছোট ভাইয়ের মাদকসহ নানা কর্মকান্ডের প্রতিবাদ করায় কথা কাটাকাটির এক পর্যায়ে ছোট ভাইয়ের ধারালো দেশীয় অস্ত্রের আঘাতে বড় ভাই গুরুতর আহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে। আহত শেখ মঈন (৪৪) বর্তমানে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। তার অবস্থা আশঙ্কাজনক বলে স্বজনরা জানিয়েছেন।
অভিযুক্ত ছোট ভাই শেখ রাজিব (৪০)। আহত মঈন ও রাজিব দুজনই দেয়াড়া মধ্যপাড়া এলাকার শেখ আবু জাফরের ছেলে। রাজিব শেখ দেয়াড়া খেয়াঘাট ইজিবাইক ড্রাইভার কল্যাণ সমিতির নব নির্বাচিত সভাপতি বলে এক সূত্রে জানা গেছে।
এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার দিবাগত রাত সোয়া ১১টার দিকে আবু জাফরের নিজ বাড়ির সামনে মাদকসহ নানা কর্মকান্ড নিয়ে দুই ভাইয়ের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। এর আগেও রাজিবের নানা কৃতকর্মকান্ড নিয়ে মঈনের সাথে বাক বিতন্ডা হয়েছে। গত বৃহস্পতিবার দিবাগত রাত সোয়া ১১ টার দিকে রাজীবের সাথে মঈনের একপর্যায়ে বিরোধ তীব্র হলে রাজিব ধারালো দা দিয়ে বড় ভাই মঈনকে এলোপাতাড়ি কুপিয়ে রক্তাক্ত জখম করে বলে অভিযোগ পাওয়া গেছে।
চিৎকার শুনে আশপাশের লোকজন এগিয়ে এলে অভিযুক্ত রাজিব ঘটনাস্থল থেকে পালিয়ে যান বলে স্থানীয়রা জানান। পরে স্বজনরা আহত মঈনকে উদ্ধার করে দিঘলিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে তার অবস্থার অবনতি হলে চিকিৎসকের পরামর্শে তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।
ঘটনার খবর পেয়ে দিঘলিয়া থানা পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে।
এ বিষয়ে দিঘলিয়া থানায় যোগাযোগ করা হলে পুলিশ জানায়, ঘটনার বিষয়ে খোঁজখবর নেওয়া হচ্ছে। এ প্রতিবেদন লেখা পর্যন্ত থানায় কোনো মামলা দায়ের হয়নি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category