শিরোনাম :
দিনাজপুর কাহারোলে কান্তজিউর নৌবিহারে নৌকাডুবি, ৯ ঘণ্টা পর যুবকের মরদেহ উদ্ধার বদরগঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচির তথ্যগত মিথ্যা  ভিত্তিহীন ও উদ্দেশ্য প্রণোদিত সংবাদ প্রকাশের জন্য দুঃখ প্রকাশ করছে দৈনিক ইবিনিউজ২৪ডটকম ফরিদপুরে দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত ৪ রোগী পেলেন বোয়ালমারী সোনালী ব্যাংক প্রদত্ত ৯ লাখ টাকা অনুদান  দিঘলিয়ায় বাল্যবিবাহ-সহিংসতা রোধে উঠান বৈঠক দিঘলিয়ায় নারী ও শিশুর প্রতি সহিংসতা রোধ ও বাল্যবিবাহ প্রতিরোধে উঠান বৈঠকে খুলনা জেলা প্রশাসক: সামাজিক সচেতনতা বৃদ্ধির মাধ্যমে বাল্যবিবাহ ও সহিংসতা প্রতিরোধ করতে হবে মোরেলগঞ্জে একসঙ্গে কৃষিকাজে গিয়ে বজ্রপাতে দুই ভাইয়ের করুণ মৃত্যু সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তিকর তথ্য গালিগালাজ, হুমকি ও সাইবার বুলিংয়ের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি: মিল্টনের বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে কুতুবপুর ইউনিয়নবাসীকে উত্তম কুমার সাহার শুভেচ্ছা ও অভিনন্দন বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বদরগঞ্জবাসীকে শুভেচ্ছা জানিয়েছে পৌর বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট গোলাম রসুল বকুল বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বদরগঞ্জ পৌরবাসী কে কমল লোহানীর শুভেচ্ছা ও অভিনন্দন
বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৮ পূর্বাহ্ন

ফরিদপুরে দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত ৪ রোগী পেলেন বোয়ালমারী সোনালী ব্যাংক প্রদত্ত ৯ লাখ টাকা অনুদান 

Reporter Name
Update : বুধবার, ২ সেপ্টেম্বর, ২০২৬

মোহম্মদ আবুল বাশার, ফরিদপুর প্রতিনিধিঃ ফরিদপুরের বোয়ালমারী পৌরসভায় দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত চার রোগীর উন্নত চিকিৎসা জন্য ৯ লাখ টাকা অনুদান পেয়েছেন। রাষ্ট্রায়ত্ত সোনালী ব্যাংকের অর্থায়নে এ অনুদান প্রদান করা হয়।
মঙ্গলবার ১ সেপ্টেম্বর ‘২৬ বোয়ালমারী পৌরসভার সম্ভাব্য মেয়র প্রার্থী, সাবেক কাউন্সিলর শেখ আজিজুল হকের প্রচেষ্টায় অসহায় ও জটিল রোগে আক্রান্ত এসব রোগীর চিকিৎসার জন্য অনুদান প্রদান করা হয়।
অনুদানপ্রাপ্তদের মধ্যে পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের আমগ্রামের আফসার উদ্দিনের ছেলে ফুসফুস ক্যান্সারে আক্রান্ত ওমর ফারুক (৩৫) পেয়েছেন ৩ লাখ টাকা, সোতাশী গ্রামের পাকস্থলী ক্যান্সারে আক্রান্ত সুজন দাস (৪০) পেয়েছেন আড়াই লাখ টাকা,
এছাড়া ২ নম্বর ওয়ার্ডের দক্ষিণ কামারগ্রামের সিদ্দিক মোল্যার ছেলে স্বপন মোল্যা হৃদযন্ত্রের ব্লকজনিত সমস্যায় ওপেন হার্ট সার্জারির জন্য পেয়েছেন ২ লাখ টাকা, একই গ্রামের জামাল বিশ্বাসের ছেলে রমজান বিশ্বাস কোমরের অস্ত্রোপচারের জন্য পেয়েছেন দেড় লাখ টাকা।
অনুদানের অর্থ পেয়ে রোগী ও তাদের স্বজনরা স্বস্তি প্রকাশ করেছেন। তারা বলেন, চিকিৎসার ব্যয় নিয়ে তারা অনেকটা দুশ্চিন্তায় ছিলেন। এই অনুদান তাদের চিকিৎসা চালিয়ে নিতে বড় ধরনের সহায়তা করবে। এজন্য তারা শেখ আজিজুল হক ও সোনালী ব্যাংকের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
সোনালী ব্যাংকের কর্মকর্তারা বলেন, “দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত অসহায় রোগীদের চিকিৎসায় সহযোগিতা করা আমাদের সামাজিক দায়বদ্ধতার অংশ। এই অনুদান তাদের উন্নত চিকিৎসায় সহায়ক হবে বলে আমরা আশা করি।”
শেখ আজিজুল হক বলেন, “অসহায় রোগীদের চিকিৎসায় পাশে দাঁড়াতে পেরে আমি আনন্দিত। তাদের সুস্থতার জন্য সবার কাছে দোয়া চাই। ভবিষ্যতেও মানুষের পাশে থাকার চেষ্টা করব।”
স্থানীয়রা জানান, আর্থিক সংকটের কারণে অনেক অসহায় মানুষ প্রয়োজনীয় চিকিৎসা করাতে পারেন না। এ ধরনের সহযোগিতা তাদের চিকিৎসার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। চার রোগীর দ্রুত সুস্থতার জন্য সবার কাছে দোয়া কামনা করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category