বাগেরহাটের মোরেলগঞ্জে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত হয়েছে। দিবস টি উপলক্ষে বুধবার সকাল সাড়ে ১০ টায় মোরেলগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে জুলাই শহীদ পরিবার এবং জুলাই যোদ্ধাদের সংবর্ধনা প্রদান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাগেরহাট ৪ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মো. আব্দুল আলীম। উপজেলা নির্বাহী অফিসার হাবিবুল্লাহর সভাপতিত্বে আলোচনায় অংশগ্রহণ করেন মোরেলগঞ্জ পৌর বিএনপি’র সভাপতি শিকদার মো ফরিদুল ইসলাম, জামায়েত ইসলামী পৌর সভাপতি মো. রফিকুল ইসলাম, থানা অফিসার ইনচার্জ মো. মাহমুদুর রহমান, বিএনপি নেতা মতিউর রহমান বাচ্চু, মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডার শাহ আলম বাবুল, উপজেলা প্রতিবন্ধী অফিসার মো. কায়কোবাদ আকুঞ্জি, প্রেসক্লাবের সাবেক সভাপতি বি এম রফিকুল ইসলাম মাসুম,আহত জুলাই যোদ্ধা ও প্রমুখ।
অনুষ্ঠান শেষে দিবসটি উপলক্ষে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন জাতীয় সংসদ সদস্য অধ্যক্ষ মো. আব্দুল আলীম। এর পূর্বে সকাল ৯টায় জুলাই শহীদ মাহফুজুর রহমানের সমাধিতে পুষ্প স্থাবক অর্পণ করে উপজেলা প্রশাসন। এছাড়াও জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে জাতীয় সংসদ সদস্য অধ্যক্ষ আব্দুল আলীমের নেতৃত্বে বাংলাদেশ জামায়েতে ইসলামী মোরেলগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে গণমিছিল ও পথসভা অনুষ্ঠিত।