শিরোনাম :
সাংগঠনিক তৎপরতা জোরদারে নানিয়ারচর উপজেলা বিএনপির সভা মাদক পরিবার, সমাজ ও রাষ্ট্রের জন্য ভয়াবহ অভিশাপ” —হাজীগঞ্জে মাদকবিরোধী সমাবেশে সাবেক মেয়র বাচ্চু হাজীগঞ্জ পৌর ১১নং ওয়ার্ডে ৪ জন শীর্ষ মাদক বিক্রেতা আত্মসমর্পণ। সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে খুলনা জেলা তাঁতী দলের মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত  কাউনিয়ায় ফ্যামিলি কার্ড নিয়োগে অনিয়মের অভিযোগ, তদন্তের দাবি গণঅধিকার পরিষদ নেতার বেগম খালেদা জিয়া বাংলাদেশের রাজনীতিতে এক দীর্ঘ অধ্যায়ের নাম আজ তাঁর জন্মদিন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আজ ৫১ তম মৃত্যুবার্ষিকী ‎সকালবেলা পত্রিকায় খবর প্রকাশের পর বদরগঞ্জের সমাজসেবা কর্মকর্তা শরিফুল ইসলাম ঢাকায় ওএসডি ‎ খুলনায় আত্মপ্রকাশ করলো খুলনা জেলা সাংবাদিক ঐক্য পরিষদ রাজশাহীতে পৃথক মাদকবিরোধী অভিযানে ৭ জন গ্রেপ্তার
রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ১২:৪৯ পূর্বাহ্ন

রূপসায় ঘনঘন লোডশেডিং, চরম দুর্ভোগে সাধারণ মানুষ

Reporter Name
Update : বুধবার, ১২ আগস্ট, ২০২৬

মোঃ মাসুম সরদার,দৈনিক ইবি নিউজ: খুলনার রূপসা উপজেলার ৫টি ইউনিয়ন রয়েছে আইচগাতী,শ্রীফলতলা,ঘাটভোগ, নৈহাটি ও টিএসবি এসব এলাকায় ঘনঘন লোডশেডিং ও দীর্ঘ সময় বিদ্যুৎ না থাকায় চরম দুর্ভোগে পড়েছেন সাধারণ মানুষ। দিনের পাশাপাশি রাতেও বারবার বিদ্যুৎ চলে যাওয়ায় ভোগান্তিতে পড়ছেন শিশু, বয়স্ক ও অসুস্থ ব্যক্তিরা।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, সামান্য বৃষ্টি বা ঝড় হলেই বিদ্যুৎ সরবরাহে বিঘ্ন ঘটছে। অনেক সময় ঘণ্টার পর ঘণ্টা বিদ্যুৎ না থাকায় বাসাবাড়ির পাশাপাশি ব্যবসা-বাণিজ্য, শিক্ষা প্রতিষ্ঠান ও বিভিন্ন প্রতিষ্ঠানের কার্যক্রমও ব্যাহত হচ্ছে। তীব্র গরমের মধ্যে বিদ্যুৎ না থাকায় মানুষের দুর্ভোগ আরও বেড়েছে। মোবাইল ফোন চার্জ দেওয়া, পানি সরবরাহসহ দৈনন্দিন প্রয়োজনীয় কাজেও নানা সমস্যার সৃষ্টি হচ্ছে।
স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে বিদ্যুৎ বিভ্রাটের সমস্যায় তারা ভুগলেও স্থায়ী সমাধান হচ্ছে না। তারা দ্রুত বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা উন্নত করা এবং ঘনঘন লোডশেডিংয়ের কারণ চিহ্নিত করে কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন। এদিকে, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করার পাশাপাশি রূপসার বিদ্যুৎ বিপর্যয়ের স্থায়ী সমাধানে দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন ভুক্তভোগীরা। রূপসা পল্লী বিদ্যুৎ অফিসে ফোন দিলে তারা রিসিভ করেনা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category