শিরোনাম :
আগুনে পুড়ে যাওয়া বাড়ির মালিককে কেয়ার বাংলাদেশের রিলিফ প্যাক প্রদান হাজীগঞ্জ পৌর ৭ নম্বর ওয়ার্ডে বিএনপি নেতা রহমান মিজির কবর জিয়ারত ও গণসংযোগে অ্যাডভোকেট ওমর ফারুক টিটু পাইকদীতে নির্যাতনের শিকার বৃদ্ধা মা, ছেলে-পুত্রবধূর বিরুদ্ধে থানায় অভিযোগ রূপসায় ১০ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার মোরেলগঞ্জে স্বাস্থ্য কমপ্লেক্সে স্বাস্থ্যমন্ত্রীর আচমকা পরিদর্শন হাজীগঞ্জে ব্যবসায়ীর বসতঘরে দুর্ধর্ষ চুরির অভিযোগ, নগদ টাকা ও স্বর্ণালঙ্কার লুটের দাবি বেরোবির ট্রেজারার নিয়োগ নিয়ে প্রশ্ন, সামাজিক মাধ্যমে নানা অভিযোগ বস্তুনিষ্ঠ সাংবাদিকতার প্রত্যয়: দেশ এডিশন-এর হাজীগঞ্জ প্রতিনিধি হলেন মো: আশিক এলাহী সোনারগাঁয়ে তীব্র গ্যাস সংকট, ১৮ সিএনজি ফিলিং স্টেশন বন্ধ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব নিলেন হাফিজ উদ্দিন আহমদ
রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১২:৪৫ পূর্বাহ্ন

হাজীগঞ্জ পৌর ১০ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি পদে প্রার্থীতা ঘোষণা হেলাল উদ্দিন হেলু মেম্বারের

Reporter Name
Update : মঙ্গলবার, ৯ জুন, ২০২৬

মারুফ হাসান স্টাফ রিপোর্টার চাঁদপুর চাঁদপুরের হাজীগঞ্জ পৌরসভার ১০ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি পদে পুনরায় প্রার্থীতা ঘোষণা করেছেন দলের প্রবীণ নেতা ও সাবেক সভাপতি হেলাল উদ্দিন হেলু মেম্বার।

তিনি হাজীগঞ্জ পৌরসভা বিএনপির সদস্য এবং বিএনপির প্রতিষ্ঠাকালীন সদস্য হিসেবে দীর্ঘদিন ধরে দলীয় রাজনীতির সঙ্গে সম্পৃক্ত রয়েছেন। এক বিবৃতিতে তিনি বলেন, বিএনপির দুঃসময়ে যখন অনেকেই দল থেকে মুখ ফিরিয়ে নিয়েছিলেন, তখন তিনি সততা ও নিষ্ঠার সঙ্গে দলের দায়িত্ব পালন করেছেন।

রাজনৈতিক জীবনের বিভিন্ন ত্যাগ-তিতিক্ষার কথা উল্লেখ করে হেলাল উদ্দিন হেলু বলেন, ১৯৯৭ সালে বিএনপির রাজনীতি করতে গিয়ে আওয়ামী লীগের সন্ত্রাসীদের হামলায় তিনি গুরুতর আহত হন। ওই হামলায় তার শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাতে ২৮টি ক্ষত সৃষ্টি হয়। একপর্যায়ে তার মৃত্যুর গুজবও ছড়িয়ে পড়ে। পরে ঢাকার একটি হাসপাতালে দীর্ঘ এক মাস চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে বাড়ি ফেরেন তিনি।

এছাড়া ২০১৮ সালের ২০ ডিসেম্বর তৎকালীন সরকারের আমলে পুলিশ তাকে নিজ বাড়ি থেকে আটক করে নিয়ে যায় বলেও তিনি দাবি করেন। পরবর্তীতে বিভিন্ন প্রচেষ্টার মাধ্যমে তিনি মুক্তি লাভ করেন।

হেলাল উদ্দিন হেলু মেম্বার বলেন, বিএনপির নেতা ইঞ্জিনিয়ার মমিনুল হক ভাইয়ের নেতৃত্বের প্রতি তার পূর্ণ আস্থা ও বিশ্বাস রয়েছে। তিনি মনে করেন, দল অবশ্যই যোগ্য ও ত্যাগী নেতাদের মূল্যায়ন করবে।

তিনি আরও বলেন, “আমি যদি পুনরায় হাজীগঞ্জ পৌর ১০ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি নির্বাচিত হই, তাহলে দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের সেবায় নিজেকে নিয়োজিত রাখব। জনগণের কল্যাণে কাজ করার সর্বোচ্চ চেষ্টা করব, ইনশাআল্লাহ।”

এ সময় তিনি ওয়ার্ড বিএনপির সভাপতি পদে তার প্রার্থীতা ঘোষণা করে দলীয় নেতাকর্মী ও এলাকাবাসীর দোয়া এবং সহযোগিতা কামনা


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category