শিরোনাম :
প্রধানমন্ত্রীর খুলনায় আগমনকে স্বাগত জানিয়ে জেলা তাঁতি দলের সমাবেশ ও বর্ণাঢ্য র‍্যালি করেছে বটিয়াঘাটায় পূর্বে সম্পূর্ণ বিক্রিত জমি পুনরায় দলিল করতে এসে দাতা-কে হাতেনাতে আটক বদরগঞ্জে চৌধুরী ফাউন্ডেশনের উদ্যোগে বিনামূল্যে চিকিৎসাসেবা পেলেন শতাধিক মানুষ মোরেলগঞ্জে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ সিজন-২ উদ্বোধন উপলক্ষে প্রস্তুতি নড়াইলে চাচাতো ভাইকে কুপিয়ে খুন এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন পিরোজপুরে পুকুরে বিষ প্রয়োগে দেড় লাখ টাকার মাছ নিধনের অভিযোগ ‎দুই হাতে আঙুল নেই, পা দিয়ে লিখেই এইচএসসিতে সফল কলি: স্বপ্ন বিসিএস ক্যাডার হবো ‎রংপুরে ৫ কোটি ৫৫ লাখ টাকার হকার্স মার্কেটে হকার নেই, ফুটপাতজুড়ে হকারদের রাজত্ব ‎বদরগঞ্জে প্রশাসনের নিষেধাজ্ঞা অমান্য করে সরকারি জমির সেই বাড়িতে প্রবেশ করলেন আওয়ামী নেতা এমদাদুল হক  কালীগঞ্জে সাংবাদিকদের সাথে প্রাইভেট ক্লিনিক মালিকদের মতবিনিময়
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৭:২০ পূর্বাহ্ন

বটিয়াঘাটায় চোর চুরি করতে গিয়ে দোকানই ঘুমিয়ে পড়ে ধরা খেলো

Reporter Name
Update : সোমবার, ১৫ জুন, ২০২৬

রিপন রায় খুলনা বটিয়াঘাটা প্রতিনিধি ঃবটিয়াঘাটায় চোর দোকানের পিছনের বেড়া কেটে ভিতরে প্রবেশ করে দোকানেই ঘুমিয়ে পড়ায় রাজ হাওলাদার নামের এক যুবক ধরা খেয়ে জেলহাজতে প্রেরণ করেছে পুলিশ । ঘটনাটি ঘটেছে গত রবিবার সকালে বটিয়াঘাটা বাজারের সাহাদের মোড়ে চপলা এন্টারপ্রাইজ কসমেটিকস স্টেশনারি দোকানে । সে বটিয়াঘাটা উপজেলা সদরের হেতালবুনিয়া গ্ৰামের সোহেল হাওলাদারের পুত্র। দোকানের মালিক ও পুলিশ সূত্রে জানা গেছে, বটিয়াঘাটা বাজারের সাহাদের মোড়ে চপলা এন্টারপ্রাইজের মালিক গত পরশু শনিবার রাতে প্রতিদিনের ন্যায় কেনাবেচা শেষে দোকান বন্ধ করে বাড়িতে চলে যায় । গতকাল রবিবার সকালে দোকান খুলে দেখে রাজ হাওলাদার নামের এক যুবক ছুরির উদ্দ্যেশ্য দোকানের পিছনের বেড়া কেটে ভিতরে ঢুকে ঘুমিয়ে পড়ে এবং তখনও সে দোকানের ভেতরে ঘুমিয়ে ছিল । এসময় আশেপাশের দোকান দারেরা ছুটে এসে জিজ্ঞাসা বাদের শেষে পুলিশের কাছে সোপর্দ করে । পুলিশ তাকে জেলহাজতে প্রেরণ করেছে । এব্যাপারে পুলিশের একটি সূত্র জানিয়েছে, ধৃত চোর রাজ নেশাগ্ৰস্থ ছিল এবং সে নেশাগ্ৰস্থ অবস্থায় দোকান ঘরে প্রবেশ করে নেশার ঘোরে ঘুমিয়ে পড়ে ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category