তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের জুড়ী থানা থেকে বাসায় ফেরার পথে এক নারী কনস্টেবল (৩০) মুখ চেপে ধরে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করেছে দুর্বৃত্তরা। গতকাল মঙ্গলবার রাতে জুড়ী উপজেলা সদরের হরিরামপুর
দৈনিক ইবি নিউজ : বাগেরহাটের মোরেলগঞ্জে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে দুই মাদক কারবারি ও একজন সেবনকারী আটক হয়েছেন। মঙ্গলবার (১০ নভেম্বর) সকাল ৭টা থেকে বিকেল ৪টা পর্যন্ত উপজেলার বিভিন্ন স্থানে
রংপুর ব্যুরো: আঃ রাজ্জাক (রিয়াদ) রংপুরের গঙ্গাচড়া সরকারি কলেজের মূল ফটকের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনায় সন্দেহভাজন চারজন কে আটক করেছে পুলিশ। গতকাল সোমবার দিবাগত রাত আড়াইটার দিকে এ ঘটনা ঘটে।
রংপুর ব্যুরো: আঃ রাজ্জাক (রিয়াদ) কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের এক ইউনিয়ন নেতা ও পাঁচ যুবলীগ কর্মীসহ ৬ জনকে গ্রেপ্তার করেছে রংপুরের পীরগঞ্জ থানা–পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে আজ মঙ্গলবার
মোহম্মদ আবুল বাশার, ফরিদপুর প্রতিনিধিঃ ফরিদপুরের আলফাডাঙ্গায় নাভানা ব্যাটারিজ লিঃ উদ্যোগে‘লুমিনারি কাস্টমার সামিট’ অনুষ্ঠিত হয়েছে। রোববার ৮ নভেম্বর সন্ধ্যা ৬টায় উপজেলা পরিষদের ৫০০ আসনবিশিষ্ট অডিটোরিয়াম হলে জমকালো আয়োজনের মধ্য দিয়ে এ গ্রাহক সম্মেলন অনুষ্ঠিত হয়। নাভানা ব্যাটারিজ লিমিটেডের আলফাডাঙ্গা অঞ্চলের অনুমোদিত ডিলার প্রতিষ্ঠান ‘মদিনা ব্যাটারী অ্যান্ড আইপিএস ঘর’-এর ব্যবস্থাপনায় এ সম্মেলনের আয়োজন করা হয়। প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারী মোঃ মহিউদ্দিন সোহাগের সার্বিক তত্ত্বাবধানে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাভানা ব্যাটারিজ লিঃ জেনারেল ম্যানেজার (জিএম) মোঃ শাহাদাত হোসেন মিয়া। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন মদিনা ব্যাটারী অ্যান্ড আইপিএস ঘরের স্বত্বাধিকারী মোঃ মহিউদ্দিন সোহাগ। তিনি বলেন, গ্রাহকদের বিশ্বাস ও দীর্ঘদিনের আস্থাই তাঁদের ব্যবসার মূল চালিকাশক্তি। নাভানা ব্যাটারিজের মানসম্মত পণ্য ও দ্রুত বিক্রয়োত্তর সেবা আলফাডাঙ্গার প্রতিটি গ্রাহকের কাছে পৌঁছে দিতে তাঁরা সততা ও নিষ্ঠার সঙ্গে কাজ করছেন। ভবিষ্যতেও গ্রাহকসেবার মান আরও উন্নত করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি। সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাভানা ব্যাটারিজ লিমিটেডের ন্যাশনাল সেলস ম্যানেজার (এনএসএম) মোঃ ফয়সাল আহমেদ খান,হেড অব সার্ভিস মোঃ তোফাজ্জেল হোসেন, ঢাকা এরিয়া ম্যানেজার মোঃ তারিকুল ইসলাম, বরিশাল এরিয়ার এরিয়া ম্যানেজার মো. শাহাবুদ্দিন আহমেদ এবং বরিশাল এরিয়ার সার্ভিস হেড মো. মারুফ আহমেদ। এ সময় প্রধান অতিথি ও বিশেষ অতিথিরা নাভানা ব্যাটারিজের পণ্যের গুণগত মান, গ্রাহকদের আস্থা অর্জন, ব্যবসায়িক সম্প্রসারণ, ভবিষ্যৎ পরিকল্পনা এবং আধুনিক গ্রাহক সেবা নিশ্চিত করার বিভিন্ন দিক তুলে ধরেন। পাশাপাশি পণ্য বিক্রির পর গ্রাহকদের প্রয়োজনীয় সহযোগিতা ও দ্রুত বিক্রয়োত্তর সেবা প্রদানের ওপর গুরুত্বারোপ করেন তাঁরা। বক্তারা বলেন, গ্রাহকদের সন্তুষ্টি ও আস্থা ধরে রাখতে পণ্যের মান বজায় রাখার পাশাপাশি সেবার মান আরও উন্নত করা প্রয়োজন। এ ক্ষেত্রে পরিবেশক ও গ্রাহকদের মধ্যে সুসম্পর্ক বজায় রাখার ওপরও গুরুত্ব দেন তাঁরা। অনুষ্ঠানে আলফাডাঙ্গা ও আশপাশের এলাকার বিশিষ্ট ব্যবসায়ী, স্থানীয় পরিবেশক, নাভানা ব্যাটারিজের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা এবং ৩শতাধিক গ্রাহক উপস্থিত ছিলেন সবাইকে কোম্পানি গেঞ্জিও ঘড়ি উপহার দেন। পরে কুইজ